নবীন নিউজ ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪১ পি.এম
সংগৃহীত ছবি
কৃষকদের তামাক চাষ বন্ধ করার হুঁশিয়ারি দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘তামাক চাষ বন্ধ করে ওই সব জমিতে ধানসহ অন্যান্য ফসলের আবাদ বাড়াতে হবে। যাতে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারি।’
বুধবার (৫ ফেব্রুয়ারি) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক খামারিদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, অমৎস্যজীবীদের হাতে বাওড়ের ইজারা দেওয়া যাবে না।
বিল-বাওড় প্রকৃত মৎস্যজীবীদের কাছে ইজারা দিতে হবে।
প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ এখন ফ্যাসিবাদ মুক্ত। গত বছরের এই সময়ে আমরা ভাবতে পারিনি যে প্রাণ খুলে কথা বলতে পারব, প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারব। তখন সমাবেশ করলেই পুলিশ দিয়ে ধরে নিয়ে যাওয়া হতো।’
তিনি আরো বলেন, ‘আমাদের দুধ আছে কিন্তু সংরক্ষণের ব্যবস্থা নেই। এবার আমরা ক্যাটেল হাব তৈরির মাধ্যমে দুধ সংরক্ষণের ব্যবস্থা গড়ে তুলব। সরাসরি খামারিদের কাছ থেকে যাতে টাটকা দুধ মানুষ কিনতে পারে সেই ব্যবস্থা করা হবে। গরু আমদানি করা হবে উন্নত বাজার বৃদ্ধির জন্য, মাংসের জন্য নয়।
ঝিনাইদহের খামারিদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকার একটি সুস্থ ও মানবিক পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে। সমাজে কোন বৈষম্য থাকবে না এমন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’
তরিকুল ইসলাম তুর্কির সভাপতিত্বে খামারি সমাবেশে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহম্মেদ মারুফ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি গ্যাব্রিয়েল পিনেদাছ, ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল, এলডিডিপির প্রকল্প পরিচালক ড. মো. জসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আমিনুল হক।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন