সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

অবন্তিকার আত্মহত্যা: প্রশাসনকে লালকার্ড দেখালেন শিক্ষার্থীরা

নবীন নিউজ, ডেস্ক ২০ মার্চ ২০২৪ ১১:১৭ এ.এম

জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে শিক্ষার্থীদের কর্মসূচি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত্যুর ঘটনার বিচার এবং যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ ব্যানারে আয়োজিত প্রতীকী সমাবেশে লাল কার্ড দেখান শিক্ষার্থীরা। সব ধরনের নিপীড়নের দ্রুত তদন্ত ও বিচার দাবি করেন।

কর্মসূচি থেকে জানানো হয়, আগামীকাল বুধবার (২০মার্চ) বেলা ১টায় শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করবেন। এতে ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতিসহ নিজেদের দাবিদাওয়ার কথা তুলে ধরবেন। 

শুক্রবার (১৫মার্চ) রাত ১০টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে কুমিল্লা শহরে নিজেদের বাড়িতে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। তাঁর কয়েকজন বন্ধু বলেন, তিনি ফেসবুক পোস্টে সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। আর সহকারী প্রক্টরের দায়িত্বে থাকা দ্বীন ইসলামের বিরুদ্ধে রায়হানের পক্ষ নিয়ে তাঁর (ফাইরুজ) সঙ্গে খারাপ আচরণের অভিযোগ করেন তিনি। ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে এখন প্রতিদিন নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

কর্মসূচিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসিফ বলেন, প্রক্টরিয়াল বডির সদস্যদের আচরণ পেটোয়া বাহিনীর মতো। তাঁরা এমন কাঠামো ভেঙে দিতে চান। আগামী সাত দিনের মধ্যে প্রক্টরিয়াল বডির সব সদস্যদের পদত্যাগ চান তাঁরা।

ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী সাকিব সোবহান বলেন, ‘যেকোনো নিপীড়নের বিরুদ্ধে আমরা লড়াই করব। যৌন নিপীড়নের কারণে অবন্তিকা ও অংকন আত্মহত্যা করেছেন। এখন আরেক ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ করেছেন। তিনি নিরাপত্তার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন।’

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সোমা বলেন, ‘ক্যাম্পাসে যৌন নিপীড়নের অভিযোগ জানাতে বক্স রাখা আছে। কিন্তু এগুলো কি কখনো খোলা হয়? আমাদের জানা নেই। আবার অভিযোগ জানিয়েও তো প্রতিকার পাওয়া যায় না।’

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন