নবীন নিউজ, ডেস্ক ৩০ জানু ২০২৫ ০৯:৩৫ এ.এম
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এ দেশে যারা টাকা লুট করেছে তাদের চেহারা দেখলে কুতুব মনে হবে, কপালে নাকে তাদের সিজদার দাগ। তারাই অর্থ লুট করে নিয়ে গেছে।
বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কওমি উদ্যোক্তাদের আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এ বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে এক শ্রেণির মানুষ টাকা লুট করেছে। ইন্স্যুরেন্স কোম্পানির নামে তারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। ১০ বছর ১৫ বছর চলে গেল তারপরও অনেকে বেনিফিট পেলাম না। আমাদের সচেতন থাকতে হবে। বাংলাদেশ স্বাধীনের পরে আলেম-ওলামের মাধ্যমে অনেক সোসাইটি হয়েছে। অনেক এনজিও হয়েছে। অনেক বিজনেস এন্টারপ্রাইজ হয়েছে, কিন্তু টেকেনি। বহু মানুষ বিশ্বাস করে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছিলেন, এখন তারা দেউলিয়া।
তিনি বলেন,বহু প্রতিষ্ঠান কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। অনেক আলেম সাদাসিধে মানুষদের বোঝাচ্ছেন যে, যেখানে টাকা দিলে সুদ মুক্ত লাভ পাওয়া যাবে, ওখানে দিলে সুদযুক্ত লাভ পাওয়া যাবে। ওইটা হারাম এটা হালাল। এই আশায় হাজার হাজার মানুষ তাদের টাকা দিয়েছে।
তিনি আরও বলেন, মাদরাসার শিক্ষার্থী ও আলেমদের মধ্যে উদ্যোক্তা হওয়ার যে চেতনা, ব্যবসা করার যে প্রয়াস এটা অত্যন্ত, প্রশংসনীয়। আমরা ছোট ইনভেস্ট করতে পারি, আস্তে আস্তে বড় হবো। আলেম-ওলামায়েদের ভেতর যেহেতু তাকওয়া আছে, তারা বিজনেসের ভেতর কোনোরকম অনৈতিকতা করবেন না। ভেজাল করবেন না, ওজনে কম দেবে না, মাপে কম দেবেন না। তাহলে বাজারে বিশুদ্ধ জিনিস সলিড জিনিস পাওয়া যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কওমি উদ্যোক্তার ফাউন্ডার মাওলানা রোকন রাইয়ান।
কওমি উদ্যোক্তা সম্মেলনটি যৌথ সঞ্চালনায় করেন কামরুজ্জামান সুমন ও আবু সালেহ আহমদ।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন