নবীন নিউজ, ডেস্ক ২০ জানু ২০২৫ ০৫:৩০ পি.এম
বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাওয়া সরকারি চাকরিতে ৩৫ বছর প্রত্যাশীদের একটি দলকে আটকে দিয়েছে পুলিশ। এ সময় শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা।
সোমবার (২০ জানুয়ারি) শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে সরকারি চাকরিতে ৩৫ বছর প্রত্যাশীদের ৫০ থেকে ৬০ জনের একটি দল রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। পরে তারা দুপুরের দিকে সচিবালয় অভিমুখে রওনা করে।
চাকরিরপ্রত্যাশীদের দলটি যখন শিক্ষা ভবনের সামনে আসে তখন দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের আটকে দেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শিক্ষা ভবন থেকে সচিবালয়মুখি রাস্তায় ব্যারিকেড দিয়ে দেন পুলিশ সদস্যরা। বাধায় সচিবালয়ে যেতে না পারায় শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা।
এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, চাকরিরপ্রত্যাশীরা সকালের দিকে জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলেন। পরে সেখান থেকে তারা সচিবালের দিকে রওয়ানা দিলে পুলিশ সদস্যরা তাদের আটকে দেন।
তিনি বলেন, যেহেতু এখন সচিবালয়ের দিকে আন্দোলন নিষিদ্ধ সে কারণে তাদের আটকে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে যেতে চাইলে পুলিশ সদস্যরা সচিবালয়মুখি রাস্তায় ব্যারিকেড দেন। এরপর চাকরির প্রত্যাশীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে বলে জানতে পেরেছি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন