রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম।
আগামী এক বছরের মধ্যে দেশে ৮০০ বগি আমদানি করা হবে বলে জানিয়েছেন, রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। দেশেই ট্রেনের বগি তৈরির কারখানা নির্মাণের চিন্তা-ভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি।
রবিবার (১৭ মার্চ) দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় রেলমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী এক বছরের মধ্যে দেশে ৮০০ বগি আমদানি করা হবে। নতুন ইঞ্জিনও আনা হবে। রেলের আধুনিকায়নে নতুন প্রকল্প নিয়ে সেগুলো বাস্তবায়ন করা হবে।’
জিল্লুল হাকিম বলেন, ‘রেলের বগির সংকট রয়েছে। পুরনো বগি মেরামত করে আসন্ন ঈদ পার করা হবে। তবে স্বল্প সময়ের মধ্যেই নতুন বগি এবং কিছু ইঞ্জিন কেনা হবে।’
শিগগিরই নতুন ট্রেন চালু করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নতুন বগি এসে গেলেই পাকশী থেকে গোয়ালন্দ একটি শাটল ট্রেন চালু করা হবে। আগে যেভাবে গোয়ালন্দে ট্রেন চলাচল করত। এখন একটি ট্রেন গোয়ালন্দে চলাচল করছে। অবহেলিত সূর্যনগর রেলস্টেশনের টেন্ডার হয়েছে। অচিরেই এর কাজ শুরু হবে।’
এ সময় আরো বক্তৃতা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আলী, ফকির আব্দুল জব্বার, হেদায়েত আলী সোহরাব প্রমুখ।
এর আগে রবিবার(১৭ মার্চ) সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এরপর অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে শিশু দিবসের উদ্বোধন করেন মন্ত্রী।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন