শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

নগদে ২ হাজার ৩০০ কোটি টাকার অনিয়ম

নবীন নিউজ ডেস্ক ১৩ জানু ২০২৫ ১১:২৯ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ লিমিটেডের কার্যক্রমে ২ হাজার ৩০০ কোটি টাকার অনিয়মের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, নগদের ব্যবস্থাপনায় এ পর্যন্ত আমরা দুই হাজার ৩০০ কোটি টাকার মতো অনিয়ম পেয়েছি। মারাত্মক ঘটনা হলো- তারা অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে প্রায় ৬০০ কোটি ই-মানি তৈরি করেছে। এটা অত্যন্ত ভয়ংকর।

গভর্নর বলেন, নগদ নিয়ে আমরা শুরু থেকে গভীরভাবে কাজ করছি। সেখানে সুশাসন নিশ্চিতে প্রশাসক দেওয়া হয়েছে। তাদের আগের যেসব অনিয়ম-দুর্নীতি, জালিয়াতির অভিযোগ ছিল, সেগুলো তদন্তে কাজ চলছে। নগদের ব্যবস্থাপনায় আরও অনিয়ম চিহ্নিত করার জন্য তদন্ত চলমান।

রোববার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় অবস্থিত মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কার্যালয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ডিজিটাল ফিন্যান্সিয়াল ইকোসিস্টেম: ব্রিজিং দ্য গ্যাপস’ শীর্ষক সেমিনারটি যৌথভাবে আয়োজন করে এমসিসিআই ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)।

আহসান এইচ মনসুর বলেন, মোবাইল ফিন্যান্সিয়ালগুলোর মধ্যে বাজারে বিকাশ রয়েছে। তারা বেশ ভালো অবস্থানে। আমরা চাই এ মার্কেটে আরও শক্তিশালী প্রতিষ্ঠান আসুক। নগদকে আমরা সেই পথে ফেরাতে চাই। সুশাসন ফিরলে আমরা নগদের জন্য নতুন বিনিয়োগ আহ্বান করবো। তার আগে এখানে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। আমরা নগদকে বাজারে আরেকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে কাজ করছি।

মোবাইল ফিন্যান্সিয়াল ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, এমএফএস খাত আরও টেকসই করতে একদিকে প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত এর বিস্তৃতি ঘটাতে হবে। আবার নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। ঝুঁকিমুক্ত, ঝামেলামুক্ত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস দিতে হবে। বিষয়টি নিয়ে পাঠ্যক্রমে ধারণা দিতে হবে। যাতে হাই স্কুল থেকে শিক্ষার্থীরা এটার ব্যবহার ও প্রয়োজনীয়তা শিখে আসে।

টেলিকম খাতে বর্তমান করের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আহসান এইচ মনসুর বলেন, এটি বিশ্বের মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ। কর আরও বৃদ্ধি পেলে এ খাতে বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমে যেতে পারে এবং সেবার মানও নেমে যেতে পারে।

সেমিনারে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে বাংলাদেশের অবস্থান, করণীয় ও সম্ভাবনাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এমসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি হাবিবুল্লাহ এন করিম, পিআরআই’র গবেষণা পরিচালক ড. বজলুল হক খন্দকার, বিকাশ লিমিটেডের সিইও কামাল কাদির প্রমুখ।

এমসিসিআই সভাপতি কামরান টি রহমানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন