নবীন নিউজ, ডেস্ক ১১ জানু ২০২৫ ০৭:৪০ পি.এম
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটাতারে লাশ ঝুলত, এখন পতাকা বৈঠক হয় উল্লেখ করে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিল উজ্জামান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অলিখিত অঙ্গরাজ্য হিসেবে তৈরি করেছিল। ভারতীয় বিএসএফ দ্বারা সীমান্তে বাংলাদেশ নাগরিকদের নির্বিচার গুলি করত এবং হাসিনার আমলে সীমান্তে প্রতিনিয়ত কাঁটাতারে লাশ ঝুলন্ত।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর পৌরশহরের বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত উপজেলা ছাত্র অধিকার পরিষদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা তখন কিন্তু কোনো প্রতিবাদ করতে পারেনি। ভারতীয় দ্বারা সীমান্ত হত্যার প্রতিবাদে আমরা বিভিন্ন সময়ে গণঅধিকার পরিষদ ঢাকা জাতীয় প্রেস ক্লাবসহ রাজপথগুলোতে অনেক আন্দোলন-সংগ্রাম করেছি।
শাকিল বলেন, দলীয় লেজুড় ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে বের হতে হলে বর্তমানে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই এবং ছাত্র সংসদ নির্বাচনটা এই অন্তর্বর্তীকালীন সরকার আমলেই হতে হবে ও তাদের মাধ্যমেই দিতে হবে। আপনারা দেখেছেন যারাই ক্ষমতায় আসে, তারা ছাত্র সংসদ নির্বাচনের কথা শুধু মুখেই বলে কিন্তু তারপর আর নির্বাচন দেয় না। তাই আমরা বলতে চাই, অবিলম্বে সারা দেশে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনটা যেন দ্রুত দেওয়া হয়।
এছাড়াও তিনি বলেন, যে কোনো দলীয় লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিকগুণগত মান থাকে না। শিক্ষাপ্রতিষ্ঠানের যে অধিকার তারা সে কাজগুলো না করে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করে। শুধু জেলা বিশ্ববিদ্যালয়ই নয়, উপজেলার বিভিন্ন স্কুলেও ছাত্র রাজনীতির নামে দলীয় ক্যাডার বাহিনী তৈরি করে। তারা ক্ষমতায় থাকার জন্য তাদের ব্যবহার করে।
উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলামিন ইসলামের সভাপতিত্বে ও রাজনৈতিক পাঠচক্র বিষয়ক সম্পাদক আব্দুল হামিদের সঞ্চালনায় জেলা গণঅধিকার পরিষদের অ্যাডভোকেট মো. নাছির হাসান, সহসভাপতি রুবেল খান, যুগ্ম সাধারণ সস্পাদক জাহিদুল ইসলাম তরুণ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদ, সহসভাপতি সজীব হোসেন, সাধারণ সম্পাদক নবাব আলী, গোবিন্দাসী ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক আব্দুল খালেক মণ্ডলসহ জেলা-উপজেলার গণঅধিকার পরিষদ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন