রবিবার ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

১৫ জানুয়ারির মধ্যেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে: হাসনাত

নবীন নিউজ, ডেস্ক ০৮ জানু ২০২৫ ০৫:০০ পি.এম

সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে যতগুলো পক্ষ অংশগ্রহণ করেছে, গত ১৬ বছর ধরে যত রাজনৈতিক সংগঠন এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রেখেছিল, তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সব শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, ১৫ই জানুয়ারির মধ্যেই এই গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কুমিল্লায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে লিফলেট ও গণসংযোগ করতে এসে সাংবাদিকের সঙ্গে এসব কথা বলেন তিনি। 


তিনি বলেন, ‘জুলাইয়ের বিপ্লবের যে স্বীকৃতি,  সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর উচিত ছিল এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার। সেখানে সরকার বা রাষ্ট্র কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আমরা ৩১ জানুয়ারি ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিলাম, সেখানে সরকার দায়িত্ব নিয়েছে সব রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশ করবেন, সেই বিষয়ে আমরা আশ্বস্ত হয়ে ৩১ জানুয়ারি ঘোষণাপত্র প্রকাশ করেনি। তবে দুঃখজনক বিষয় হচ্ছে ৩১ জানুয়ারি পর এতদিন অতিবাহিত হলেও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে এখনও দেখিনি।’
 
তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে অবশ্যই শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে। এখানে আমাদের যে ৪৭ ৭১ এবং ২৪ এর যে ঐতিহাসিক ধারাবাহিকতার সুস্পষ্ট বর্ণনা দিতে হবে। আমরা কোনো পরিস্থিতির মধ্য দিয়ে একটি জাতি আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে তার স্বীকৃতি দিতে হবে। যে রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বীকৃতি সেখানে থাকতে হবে। জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্খার প্রতিফলন এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে অবশ্যই থাকতে হবে।’
 
হাসনাত বলেন, ‘আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে ছুটে যাব। এবং প্রত্যেকটি প্রান্তের মানুষ যারা এখনও অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। আমরা তাদের কাছে জানতে চাইব তারা আসলে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে কী দেখতে চায়। এবং সেটির পরিপ্রেক্ষিতে আমাদের ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে। যেখানে কোন ধরনের ফ্যাসিবাদ, কোনো ধরনের বৈষম্য, কোনো ধরনের দুঃশাসন ও অপশাসনের অস্তিত্ব থাকবে না।’

এর আগে কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায় জুলাইয়ের বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের সমর্থনে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিতে কুমিল্লার বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের নেতা ও জাতীয় নাগরিক কমিটির নেতারা পুলিশ লাইনে এসে উপস্থিত হয়। সেখান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লার নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ এবং গণসংযোগ করা হয়।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন