নবীন নিউজ, ডেস্ক ২৭ ডিসেম্বার ২০২৪ ১২:২২ পি.এম
জুলাই-আগস্টের আন্দোলনে সারা দেশে যখন শাসকগোষ্ঠীর চোখ রাঙানি বাড়ছে, ঠিক তখন রাজধানীতে রামপুরাসহ আশপাশ এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনবাজি রেখে নেমে আসেন রাজপথে। আর তাতে স্বৈরাচারের বন্দুকের নল যেন আরও বেশি ক্ষিপ্র হয়ে ওঠে; প্রাণ হারান অসংখ্য সাধারণ মানুষ। আর তাতেই মোড় ঘুরে যায় আন্দোলনের।
এতে রামপুরা ছাড়াও বাড্ডা, ওয়াপদা ও মেরাদিয়াসহ সমগ্র এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। ছাত্র-জনতার বিপক্ষে পুলিশের অবস্থান এতটাই আক্রমণাত্মক ছিল যে, একপর্যায়ে তাদের গুলিও শেষ হয়ে যায়। এরপর পুলিশকে ঘিরে ফেলে ছাত্র-জনতা। পরে তাদের উদ্ধার করতে হেলিকপ্টার পাঠাতে হয় তৎকালীন সরকারকে।
পরের ঘটনা আরও ভয়াবহ, নৃশংস। আইন-শৃঙ্খলা বাহিনীর তাণ্ডব বেড়ে যায় কয়েক গুণ। হাসপাতালের ভেতরে থাকা চিকিৎসকও রেহাই তাদের পাননি বন্দুকের নল থেকে।
ছাত্রদের ওপর পুলিশ, বিজিবি আর তৎকালীন ছাত্রলীগ কর্মীদের উন্মত্ততা দেখে এলাকার দোকানদার থেকে শুরু করে বাবুর্চি সবাই নেমে আসেন রাজপথে। সেসব দিনের কথা ভেবে এখনও শিউরে ওঠেন এ এলাকার মানুষ।
১৯ জুলাই। ঘর থেকে বের হওয়ার সময় মোসলেহ উদ্দীন বলে যান ফিরে এসে ছেলের সঙ্গে বসে দুপুরের খাবার খাবেন। এখনও সে অপেক্ষায় যেন শিশুটি। কিন্তু ১০ বছরের বিশেষ চাহিদাসম্পন্ন আফনান জানে না ঘাতকের গুলি তার বাবার ঘরে ফেরার সব পথ রুদ্ধ করে দিয়েছে।
আফনানের মা বলেন, ‘ঘটনার দিন ফোন দিতেছি ধরে না। একবার বারান্দায় যাই, আরেকবার ঘরে আসি। বিকেল ৪টার দিকে ফোন পাই একটা। ছুটে গিয়ে দেখি আমার স্বামীর লাশ।’
এলাকায় বাবুর্চির কাজ করতেন রেজাউল করিম। ছেলেকে আন্দোলন থেকে ফেরাতে সেদিন বাসা থেকে বের হন তিনি। কিন্তু চারপাশে শত শত মানুষের মৃত্যু দেখে নিজেই ঝাঁপিয়ে পড়েন বৈষম্য রোধের লড়াইয়ে।
রেজাউল বলেন, ‘শরীরে ১২-১৩টির মতো বুলেট বিদ্ধ হয়। মধুবাগের নতুন রাস্তার মোড়ে যখন যাই, সেখানে পুলিশের টিয়ারশেলে এলাকা অন্ধকার হয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশের ছোড়া একটা বুলেট আমার চোখে এসে লাগে।’
দৃষ্টি হারিয়ে কর্মহীন রেজাউলের স্বাভাবিক জীবনে ফেরা আজও অনিশ্চিত। তবুও তার চোখের বিনিময়ে পাওয়া বৈষম্যহীন সমাজের সুফল যেন দেশের প্রতিটি মানুষ পায় -- এ আশা নিয়েই বেঁচে আছেন তিনি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন