নবীন নিউজ, ডেস্ক ২৫ ডিসেম্বার ২০২৪ ১১:৩০ এ.এম
নির্ধারিত সময়ের মধ্যে জুলাই গণহত্যার ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘের তদন্ত দলের কাছে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। তারা বলেছে, অন্তর্বর্তী সরকারের ভিত্তি ছাত্র-জনতার অভ্যুত্থান। কাজেই পতিত ফ্যাসিবাদী ব্যবস্থার তল্পিবাহক ও অবশিষ্টাংশের চাপে জাতিসংঘের তদন্তকাজে অসহযোগিতা কোনোভাবেই কাম্য নয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, গত ২২ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে ‘জাতিসংঘকে এখনো পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে প্রকাশিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তে সংশ্লিষ্ট বাহিনীগুলোর তরফ থেকে প্রয়োজনীয় তথ্য দিতে গড়িমসি, আংশিক তথ্য দেওয়া এবং অসহযোগিতার চিত্র ফুটে উঠেছে। জাতীয় নাগরিক কমিটি বাহিনীগুলোর তরফ থেকে জুলাই অভ্যুত্থানের চেতনাবিরোধী এ ধরনের অসহযোগিতামূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশের দিন থেকে আট দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এর অন্যতম ছিল ছাত্র-জনতার ওপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি নেওয়া হয়।
এতে আরও বলা হয়, জুলাই-আগস্টের সত্য উদ্ঘাটিত হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিরুদ্ধে বহির্বিশ্বে সমালোচনা হবে, এমন অগ্রহণযোগ্য যুক্তির ওপর ভিত্তি করে সত্য উদ্ঘাটন প্রক্রিয়াকে ব্যাহত করা অত্যন্ত নিন্দনীয়।
জাতীয় নাগরিক কমিটি বলেছে, যাবতীয় মানবাধিকার লঙ্ঘন ও জুলাই গণহত্যার তথ্যানুসন্ধান এবং সে অনুযায়ী বিচারপ্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়াই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের প্রধান কর্তব্য। এ বিষয়ে অবিলম্বে সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে তারা কী কার্যকর ব্যবস্থা নিয়েছেন, তা পরিষ্কার করে বাংলাদেশের নাগরিকদের জানাতে হবে।
অন্তর্বর্তী সরকারের ভিত্তি ছাত্র-জনতার অভ্যুত্থান উল্লেখ করে বলা হয়, অসহযোগিতার মূলে রাষ্ট্রযন্ত্র, বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থার তথ্য দিতে অনীহা থাকলে অন্তর্বর্তী সরকারের উচিত তা স্পষ্ট করে বলা।
নির্ধারিত নতুন সময়ের মধ্যে জুলাই গণহত্যার ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘের কাছে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন