নবীন নিউজ, ডেস্ক ২৪ ডিসেম্বার ২০২৪ ০৩:৫০ পি.এম
খুলনা-ঢাকা রুটে পদ্মাসেতু হয়ে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’র যাত্রা শুরু হয়েছে। মোট ৭৬৮ আসন সংখ্যার ট্রেনটির প্রথম যাত্রায় সঙ্গী হয়েছেন ৫৫৩ জন যাত্রী। সেই যাত্রীদের নিয়ে আজ মঙ্গলবার ভোর ৬টায় খুলনা থেকে ট্রেনটি ঢাকায় নির্ধারিত সময়ে এসে পৌঁছায়। পরে কমলাপুর স্টেশনে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এর মাধ্য দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচলের দ্বার উন্মোচিত হলো
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে নতুন এই দুই জোড়া ট্রেনের উদ্বোধন করা হয়েছে। নতুন ট্রেনের মধ্যে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ঢাকা-খুলনা এবং ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ঢাকা-বেনাপোল রুটে চলাচল করবে।
ঢাকা-খুলনা-বেনাপোল রুটে চলাচল করা এই রুটের ট্রেনের ভাড়া ইতোমধ্যে নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে।
জাহানাবাদ এক্সপ্রেস
জাহানাবাদ এক্সপ্রেসে খুলনা থেকে ঢাকা শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৪৪৫ টাকা, স্নিগ্ধা ৭৪০ টাকা, এসি সিট ৮৮৫ টাকা, এসি বার্থ ১৩৩০ টাকা। নওয়াপাড়া থেকে ঢাকা শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৪১০ টাকা, স্নিগ্ধা ৬৮৫ টাকা, এসি সিট ৮২০ টাকা, এসি বার্থ ১২৩০ টাকা।
সিঙ্গিয়া থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৩৯৫ টাকা, স্নিগ্ধা ৬৬০ টাকা, এসি সিট ৭৯০ টাকা, এসি বার্থ ১১৮০ টাকা। নড়াইল থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৩৭০ টাকা, স্নিগ্ধা ৬১৫ টাকা, এসি সিট ৭৪০ টাকা, এসি বার্থ ১১১০ টাকা।
লোহাগাড়া থেকে ঢাকা শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৩৫০ টাকা, স্নিগ্ধা ৫৮৫ টাকা, এসি সিট ৭০০ টাকা, এসি বার্থ ১০৫০ টাকা। কাশিয়ানী জংশন থেকে ঢাকা শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৩০৫ টাকা, স্নিগ্ধা ৬০৫ টাকা, এসি সিট ৫০৫ টাকা, এসি বার্থ ৯১০ টাকা।
ভাঙ্গা জংশন থেকে ঢাকা শোভন চেয়ার শ্রেণির ভাড়া ২৬০ টাকা, স্নিগ্ধা ৪৩৫ টাকা, এসি সিট ৫২০ টাকা, এসি বার্থ ৭৮০ টাকা।
রূপসী বাংলা এক্সপ্রেস
রূপসী বাংলা এক্সপ্রেসে বেনাপোল থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৪৫৫ টাকা, স্নিগ্ধা ৭৫৫ টাকা, এসি সিট ৯০৫ টাকা, এসি বার্থ ১৩৫৫ টাকা। যশোর থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৪১০ টাকা, ৬৮৫ টাকা, এসি সিট ৮২০ টাকা, এসি বার্থ ১২৩০ টাকা। নড়াইল থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৩৭০ টাকা, স্নিগ্ধা ৬১৫ টাকা, এসি সিট ৭৪০ টাকা, এসি বার্থ ১১১০ টাকা।
লোহাগাড়া থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৩৫০ টাকা, স্নিগ্ধা ৫৮৫ টাকা, এসি সিট ৭০০ টাকা, এসি বার্থ ১০৫০ টাকা। কাশিয়ানী জংশন থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ৩০৫ টাকা, স্নিগ্ধা ৫০৫ টাকা, এসি সিট ৬০৫ টাকা, এসি বার্থ ৯১০ টাকা।
ভাঙ্গা জংশন থেকে ঢাকা শোভন চেয়ারের ভাড়া ২৬০ টাকা, স্নিগ্ধা ৪৩৫ টাকা, এসি সিট ৫২০ টাকা, এসি বার্থ ৭৮০ টাকা। এক্ষেত্রে শোভন চেয়ার ছাড়া অন্যান্য সিটের ভাড়ার সঙ্গে ভ্যাট যুক্ত হবে।
ট্রেনের সময়সূচি
জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভোর ৬টায় খুলনা থেকে ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ঢাকা রুটে যাত্রাবিরতি করবে নওয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশনে। এরপর বেলা ১১টায় ঢাকা থেকে ট্রেনটি রূপসী বাংলা এক্সপ্রেস নামে ছেড়ে যশোরের বেনাপোলে পৌঁছবে দুপুর আড়াইটায়। বিকেল ৩টায় ফের এটি বেনাপোল থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। রাত ৮টায় ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নামে আবার ঢাকা থেকে যাত্রা করে খুলনায় পৌঁছবে রাত ১১টা ৪০ মিনিটে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন