নবীন নিউজ, ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ০৫:৫৮ পি.এম
কাউন্সিলরদের পরিবর্তে প্রশাসক নিয়োগের বিষয়ে একমত নয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের কাউন্সিলর সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, কাউন্সিলরদের সরিয়ে দিলে জুলাই বিপ্লবে ভূমিকা রাখা সাধারণ জনগণের প্রতি অবিচার করা হবে। দ্রুততম সময়ে এই সমস্যা সমাধান করতে স্থানীয় সরকার উপদেষ্টাকে অনুরোধ করা হবে বলেও জানান তিনি।
এসময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তারা বহাল থাকুক। ফ্যাসিস্টদের যারা সহায়তা করেছিল, এমন কেউ বহাল থাকতে পারবে না। আমরা প্রশাসক দিয়ে দেশ চলতে দিতে চাই না।
আগামীতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে, তাকে সহযোগিতা করতে কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।
উল্লেখ্য, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে– এমন বিধান রেখে গত আগস্ট ‘স্থানীয় সরকার অধ্যাদেশ, ২০২৪ ’, ‘স্থানীয় সরকার অধ্যাদেশ, ২০২৪ ’, ‘জেলা পরিষদ অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন