নবীন নিউজ, ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ০৬:০৫ পি.এম
অন্তর্বর্তী সরকারের আমলে রেমিট্যান্স প্রবাহ ২৬ শতাংশ বেড়েছে। হুন্ডি নয়, ব্যাংকের মাধ্যমেই বেশি টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা— এমনটা জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, অর্থনীতির জন্য প্রবাসীরা যতটা অবদান রেখেছেন, তার ন্যূনতম মূল্যায়নও করতে পারেনি শেখ হাসিনা সরকার। প্রবাসী কর্মীদের স্বীকৃতি আর সম্মান দেয়া জরুরি।
তিনি অভিযোগ করেন, বিদেশে থাকা বাংলাদেশিদের কষ্টার্জিত অর্থ ব্যাংকের মাধ্যমে লুট করে বিদেশে পাচার করেছে বিগত সরকার।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, হাসিনা সরকার লুট করার জন্য ইসলামী ব্যাংকগুলোকে বেছে নিয়েছিল। এখন চেক দিয়ে টাকা মিলছে না। অথচ বাংলাদেশে ইসলামী ধারা ব্যাংকগুলো শক্তিশালী ছিল।
একই অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, প্রবাসীরা না থাকলে জুলাই আন্দোলনে গণহত্যার ঘটনা বিশ্বকে জানানো যেত না।
এ সময় রেমিট্যান্স পাঠানোর স্বীকৃতি হিসেবে ১শ’ এর বেশি ব্যক্তি, ব্যাংক ও প্রতিষ্ঠানকে সিআইপি অ্যাওয়ার্ড দেয়া হয়। ডলারের বাজারে হুন্ডি চক্রকে শক্ত হাতে দমনের দাবি জানান তারা।
এদিকে, নীতি নির্ধারকরা জানিয়েছেন, বিভিন্ন দূতাবাস ও মিশনের মাধ্যমে প্রবাসীদের এমআরপি পাসপোর্ট দেয়া শুরু হয়েছে। প্রথম দফায় গুরুত্ব পাচ্ছে সৌদি আরব ও মালয়েশিয়া।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন