নবীন নিউজ, ডেস্ক ১৭ ডিসেম্বার ২০২৪ ১১:৫০ এ.এম
বিজয় দিবস ঘিরে ৩ দিনে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে তিন কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। এবার সব রকমের ফুলের দাম বেশি পাওয়ায় খুশি চাষিরা। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, আবহাওয়া অনুকূলে না থাকায় কমেছে ফুলের উৎপাদন। তাই, চাহিদার তুলনায় সরবরাহ কমায় বাড়তি ছিল সব ফুলের দাম। চাষীদের প্রত্যাশা- বাজার এমন চাঙ্গা থাকলে, আগামী দিবসগুলোয় ক্ষতি কাটিয়ে উঠবেন তারা।
যশোর শহর থেকে ২০ কিলোমিটার পশ্চিমে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে ফুলের রাজধানী খ্যাত পরিচিত গদখালী। সূর্য ওঠার আগেই প্রতিদিন চাষি, পাইকার ও মজুরের হাঁকডাকে মুখর হয়ে ওঠে জায়গাটি।
কৃষকেরা ক্ষেত থেকে উৎপাদিত গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা, গাঁধাসহ বাহারি সব ফুল নিয়ে আসেন এই হাটে। এরপর পাইকারদের হাত ঘুরে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে।
বাজারে একজন ফুল বিক্রেতা বলেন, এবার ফুলের দাম ভাল পাওয়া গেছে। গাঁধা ফুল ৬০০-৭০০ টাকা , রজনীগন্ধা ১২০০ টাকা এবং গোলাপ ১০০০-১২০০ টাকা ‘শ বিক্রি হয়েছে।
অন্য একজন ফুল বিক্রেতা বলেন, আজকের বাজারে সবচেয়ে বেশি চাহিদা রজনীগন্ধা ও গাঁধা ফুলের। আমরা সারাদেশে গদখালি বাজার থেকে ফুল পাঠাচ্ছি।
পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, এবার আবহাওয়া অনুকূলে না থাকায় কমেছে ফুলের উৎপাদন। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বিজয় দিবসে সব ধরনের ফুলের দামই ছিল বাড়তি। বাজার এমন চাঙ্গা থাকলে আগামী দিবসগুলোতে নিজেদের ক্ষতি কাটিয়ে ওঠার আশা চাষিদের।
একজন ফুলচাষি বলেন, দুইবার ফসলে ক্ষতি হওয়ার কারণে আবারও ফুল চাষ করা হয়। এজন্য ফুল উঠতে দেরি হচ্ছে। আর বাজোরে ফুলের সরবরাহ কম হওয়ায় দাম বেশি পাওয়া যাচ্ছে।
অন্য আর এক ফুলচাষি বলেন, বাজারে এবারের মতো ফুলের দাম পাওয়া গেলে আমরা আগের ক্ষতি কাটিয়ে উঠতে পারবো।
সংশ্লিষ্টরা বলছেন, বিজয় দিবস উপলক্ষে ৩ দিনে প্রায় তিন কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। বিলম্বে চাষাবাদের কারণে ফুলের উৎপাদন কম হলেও দাম বেশি থাকায় লাভবান হয়েছেন চাষিরা।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, এবার বৃষ্টির কারণে ফুলচাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে বাজার দর ভাল থাকায় তারা ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে আশাবাদী।
উল্লেখ্য, কৃষি বিভাগের তথ্য মতে যশোরের প্রায় দেড় হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চাষ হয় ১৫ ধরনের ফুলের।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন