যাত্রাবিরতির দাবিতে লালমনিরহাটের আদিতমারী স্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের বুড়িমারী এক্সপ্রেস ট্রেন আটকিয়ে অবরোধ করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার (১২ মার্চ) উদ্বোধনের প্রথম দিনেই রাতে ওই স্টেশনে আধা ঘণ্টা সময় ধরে ট্রেনটি আটকিয়ে বিক্ষোভ করে তারা। পরে রেলওয়ে কর্তৃপক্ষের ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায়ের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
অবরোধকারীদের দাবি, জেলার ৫টি উপজেলার মধ্যে অন্যতম স্টেশনটিতে দীর্ঘ দাবির ফসল বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি না রেখেই পরিপত্র জারি করা হয়। যাতে উপজেলাবাসীর ভোগান্তি কমবেনা। শান্তিদায়ক ভ্রমণ ও উপজেলার কৃষি পণ্য পরিবহনে এই স্টেশনে যাত্রা বিরতির দাবি আন্দোলনকারীদের। এ সময় রেল লাইনে শুয়ে অবরোধ করে সাধারণ মানুষ। ৮:৪৫ থেকে ৯:১৬ পর্যন্ত অবরোধ থাকার পরে রেলওয়ে কর্তৃপক্ষ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পুরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
গতকাল এ নিয়ে মানববন্ধন সমাবেশ করেছে স্থানীয়রা। এছাড়াও বুড়িমারীতে উদ্বোধন শেষে বিকেলে ফেরার পথে রেলওয়ে জিএমের ট্রেন আটকে বিক্ষোভ করেছে আদিতমারী উপজেলাবাসী, পরে তার যাত্রাবিরতির আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয়া হয়।
আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এই স্টেশনে যাত্রাবিরতি না থাকলে আমাদের কোন উপকারেই আসবেনা। এমনকি আমাদের ভাগে কোন টিকেট ও থাকবেনা। এখানে টিকেট কাটারও সুযোগ থাকবেনা। তাই আমরা এসকল সুযোগ চাই। আমাদের দাবি মেনে নেয়া না হলে আবারও শান্তিপূর্ণ আন্দোলন করা হবে।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন