নবীন নিউজ ডেস্ক ১১ ডিসেম্বার ২০২৪ ১০:৪৩ এ.এম
ছবি- সংগৃহীত।
খায়রুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে এ ঘটনা ঘটে। খায়রুল ইসলাম (২৮) শ্রীরামপুর ইউনিয়নের খেংটি গ্রামের বাসিন্দা অহির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৮৪৩ ও উপপিলার ৪ নম্বরের পানিশালা সীমান্ত এলাকা দিয়ে ৪/৫ জনের একটি চোরাকারবারি দল ভারতীয় বিভিন্ন পণ্য পাচার করতে থাকে। এ সময় ভারতীয় জলপাইগুড়ি ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও খায়রুলকে আটক করে বিএসএফ। ভারতের মেখলিগঞ্জ থানায় খায়রুলকে হস্তান্তর কার বিএসএফ।
বিজিবির স্থানীয় পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিমের সঙ্গে এ ব্যাপারে কথা বললে তিনি বিস্তারিত জানাতে রাজি না হয়ে ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে কথা বলতে বলেন।
রংপুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২)-এর অধিনায়ক শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, মূলত বিএসএফ যাকে আটক করে নিয়ে গেছে সে চোরাকারবারি। ভারতের অভ্যন্তরে পানিশালা নামক এলাকা থেকে তাকে আটক করেছে বিএসএফ।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন