নবীন নিউজ ডেস্ক ১০ ডিসেম্বার ২০২৪ ০৪:০৯ পি.এম
ছবি- সংগৃহীত।
বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধান প্রক্রিয়ায় হোঁচট খেল পেট্রোবাংলা। সাতটি বহুজাতিক কোম্পানি দরপত্রের আবেদনপত্র কিনলেও শেষে পর্যন্ত জমা দেয়নি কোনো প্রতিষ্ঠানই।
মিয়ানমারের সঙ্গে ২০১২ সালে আর ভারতের সঙ্গে ২০১৪ সালে আন্তর্জাতিক সালিসি আদালতে বাংলাদেশের সমুদ্রসীমা জয় আশা জাগিয়েছিল বহুমাত্রিক সম্ভাবনার। তবে কার্যকর উদ্যোগের অভাবে এক যুগেও সমুদ্রবক্ষ তথা সুনীল অর্থনীতির সুফল পায়নি দেশ।
স্থবিরতা আর সময়ক্ষেপণের নানা পর্ব কাটিয়ে অবশেষে গেল মার্চে গভীর সমুদ্রে ১৫টি আর অগভীর সমুদ্রে ৯টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে উন্মুক্ত দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। এতে সাড়া দিয়ে দরপত্রের নথি সংগ্রহ করেছিল সাতটি বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি। যার মধ্যে ছিল দুটি মার্কিন বহুজাতিক কোম্পানিসহ চীন, ভারত, সিঙ্গাপুর, জাপান, থাইল্যান্ডের প্রতিষ্ঠান। এরপরই সামনে আসে সুনীল অর্থনীতিতে নতুন দিগন্তের আশাজাগানিয়া প্রশ্ন, তবে সাঙ্গুর পর আবারও খুলতে যাচ্ছে সমুদ্র থেকে তেল-গ্যাস পাওয়ার দুয়ার?
আকর্ষণীয় প্রস্তাবে মন কাড়বে বিনিয়োগকারীদের, নীতিনির্ধারকদের এমন প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত আরও এক দফা হোঁচট খেলো পেট্রোবাংলা। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত শেষ সময় থাকলেও দরপত্র জমা দেয়নি কোনো বহুজাতিক কোম্পানি।
শুরুতে আগ্রহ দেখিয়েও শেষ পর্যন্ত কেন পিছিয়ে গেল বহুজাতিক প্রতিষ্ঠানগুলো? বিশ্লেষকরা মনে করেন, পর্যাপ্ত তথ্যের অভাব, বৈশ্বিক অস্থিরতা আর অভ্যন্তরীণ অস্থিতিশীল পরিস্থিতি হতে পারে এর কারণ।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. মু তামিম বলেন, ‘সব মিলিয়ে বৈশ্বিক অস্থির পরিস্থিতি রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যেহেতু বড় ধরনের পরিবর্তন এসেছে এবং সামনেও নতুন সরকার কোথায় কখন গঠিত হবে এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ অবস্থার মধ্যে যে কোনো বিদেশি কোম্পানি বিনিয়োগের ব্যাপারে চিন্তা করে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু গ্যাস অনুসন্ধান নিয়ে কোনো কোম্পানি এলো না, তাই দ্রুত সার্ভেগুলো করে ফেললে আমরাও বুঝবো আদৌ সভায় যাবো কি না। এখন ইনফরমালি যোগাযোগ করা যেতে পারে, কেন তারা পিছিয়ে গেল।
ভূতত্ববিদ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. বদরুল ইমাম বলেন, ‘বিদেশি কোম্পানি শুধু বাংলাদেশ নিয়ে কাজ করে না পৃথিবীর সব জায়গায় ঘুরে বেড়ায়। ফলে এইসব ব্যবসায়ী সবচেয়ে নিরাপদ এবং লাভজনক এলাকায় যাওয়ার প্রবণতা থাকে। বিদেশি কোম্পানি আশার জন্য উদ্বেগ হয়ে রয়েছে, তা তো না। ফলে তাদের আগ্রহী করে বাংলাদেশে আনতে হবে।’
বিষয়টি নিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার সাড়া পাওয়া যায়নি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন