নবীন নিউজ ডেস্ক ০৪ ডিসেম্বার ২০২৪ ০১:১৭ পি.এম
ছবি- সংগৃহীত।
আগামী জুনের মধ্যে দেশের বাজারে ছাড়া হবে টাকার নতুন ডিজাইনের নোট। এসব নোটে ছাত্র-জনতার আন্দোলনের ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ থাকবে। পাশাপাশি থাকবে দেশের ইতিহাস-ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপনা। এসব চিত্র দিয়ে নতুন নোটের ডিজাইন করা হচ্ছে। নতুন নোটের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। তবে বঙ্গবন্ধুর ছবিযুক্ত যেসব নোট বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে সেগুলো চালু থাকবে। নোটের নতুন ডিজাইনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এমন অনুমোদন পাওয়া গেছে। এখন সংশ্লিষ্ট কমিটি নতুন নোটের ডিজাইন করবে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
আরও জানা গেছে, আপাতত চার ধরনের নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। এগুলো হচ্ছে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট। পর্যায়ক্রমে অন্য সব টাকার নোটের ডিজাইনে পরিবর্তন আনা হবে। বাজারে যেসব নোট আনা হবে তার সবগুলোতেই জুলাই বিপ্লবের গ্রাফিতি থাকবে। নতুন আসা কোনো নোটেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। বর্তমানে সব নোটেই বঙ্গবন্ধুর ছবি রয়েছে।
নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি কেন্দ্রীয় ব্যাংকের সিনিয়র ডেপুটি গভর্নর। এতে সদস্য হিসাবে রয়েছেন দেশের খ্যাতিমান চিত্রশিল্পীরা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, নতুন টাকা ছাপানোর বিষয়টি অনেক দূর এগিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে নতুন নোট বাজারে আনা সম্ভব হবে। উল্লেখ্য, গত ১ জুলাই থেকে সরকারির চাকরির কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলন শুরু হয়। পরে এতে ব্যাপকভাবে হতাহতের ঘটনা ঘটলে আন্দোলনের সঙ্গে সব শ্রেণি-পেশার মানুষ যুক্ত হয়ে যায়। আন্দোলন রূপ নেয় সরকার পতনের একদফায়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর গত ৮ আগস্ট নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বাজারে নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নেয়। এছাড়া সরকারের পদত্যাগের পর আওয়ামী লীগ নেতারা পালিয়ে যাওয়ার সময় ব্যাংক থেকে নগদ টাকা তুলে নিয়ে গেছেন। এতে ব্যাংকে নগদ নোটের সংকট দেখা দেয়। যা এখনো চলমান রয়েছে। এ কারণে বাজারে নোটের প্রবাহ বাড়াতে সরকার নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত নেয়।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন