মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সড়কে ৩০ গাড়ি থামিয়ে যাত্রীদের মালামাল লুট, আহত ৭ জন

নবীন নিউজ ডেস্ক ০৪ ডিসেম্বার ২০২৪ ০৯:৩৯ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অন্তত ৩০টি গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর করে নগদ টাকাসহ মালামাল লুটে নিয়েছে ডাকাতদল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার বড়ইগাছতলা এলাকায় আন্দিউড়া-বানেশ্বর সড়কে এ ঘটনা ঘটে।

ডাকাতের হামলায় নারীসহ সাতজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। তারা হলেন, মাধবপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের তমা সূত্রধর, নমি সূত্রধর, মিঠু সূত্রধর, গৌতম পাল, ফাইজুল ইসলাম খান, সৈয়দ মিয়া ও ফজল হক।

স্থানীয়রা জানান, অস্ত্রধারী ২০/২২ জনের ডাকাতদল রাত সাড়ে ৮টার দিকে বড়ইগাছ তলায় গাড়ি থামানো শুরু করে। রাত ১০টা পর্যন্ত আসা যাওয়া করা অন্তত ৩০টি গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মালামাল তারা লুটে নেয়।

রাত সাড়ে ১২টায় মাধবপুরের বুল্লা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জহর লাল শাহাজীর মোবাইল নম্বরে কল দিলে তার ছেলে সুজন শাহজী কথা বলেন। তিনি জানান, ডাকাতদলের কবলে পড়া প্রায় ৩০টি যানবাহনের বেশিরভাগ সিএনজি অটোরিকশা। এগুলোর যাত্রী ও চালকদের কাছে থেকে মোবাইল ফোনসহ সর্বস্ব লুটে নেওয়া হয়েছে।

আহতদের মধ্যে তমা সূত্রধর ও ফজল হকের সঙ্গে কথা বলে জানা যায়, তমার আড়াই ভড়ি স্বর্ণালঙ্কার ও ফজল হকসহ মোট তিনজনের তিনটি মোটরসাইকেল লুটে নেয় ডাকাতদল।

স্থানীয়রা জানান, টানা প্রায় দেড় ঘণ্টা সময় ধরে ডাকাতদল লোকজনকে মারধর করে মালামাল লুটে নিলেও পুলিশ অথবা অন্য কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়নি।

মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম সালিমুল হক ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নবীন নিউজ/পি
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন