ডিএমপি কমিশনার হাবিবুর রহমান দায়িত্ব নেয়ার পর পরই রাজধানীর নাগরিকদের দ্রুত ও স্মার্ট পুলিশি সেবা কার্যক্রমের অংশ হিসেবে ‘মেসেজ টু কমিশনার’ (এমটুসি) সার্ভিস চালু করেন।
এ সার্ভিসের মাধ্যমে যেকোনো নাগরিক ডিএমপির সেবা সংক্রান্ত যেকোনো তথ্য, অভিযোগ, ইন্টেলিজেন্স, মতামত +৮৮০১৩২০ ২০২০২০ অথবা +৮৮০১৩২০ ১০১০১০ নম্বরে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারেন। কমিশনার অফিসের সরাসরি তত্ত্বাবধানে একটি টিম মেসেজটি পাওয়া মাত্রই কার্যকরী পদক্ষেপ গ্রহণের পর প্রেরককে ফিরতি মেসেজে অবহিত করেন।
সম্প্রতি ‘মেসেজ টু কমিশনার’ (এমটুসি)-তে জনৈক এক ব্যক্তি মেসেজ করেন- মিরপুর ১৩ নম্বরে এপেক্স গার্মেন্টসের দুই ইউনিটের মধ্যবর্তী লেনে ১০ দিন ধরে শতাধিক গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে। আশপাশে প্রচুর আবাসিক বাসা রয়েছে। যদি কোনোভাবে অগ্নিসংযোগ হয়, একটি ভয়ংকর পরিস্থিতির অবতারণা হবে। মেসেজের সঙ্গে গ্যাস সিলিন্ডার রেখে রাস্তার অর্ধেক বন্ধ করার ছবি সংযুক্ত করেন।
মেসেজটি এমটুসিতে গৃহীত হওয়ার পর পরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য কাফরুল থানার ওসিকে ব্যবস্থা নিতে জানানো হয়। সঙ্গে সচেতন নাগরিক হিসেবে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানানো হয় মেসেজ পাঠানো ব্যক্তিকে।
পরদিন কাফরুল থানার ওসি মো. ফারুকুল আলমের নেতৃত্বে মিরপুর-১৩ এপেক্স গার্মেন্টসের দুই ইউনিটের মাঝখানে বাগানবাড়ি রোডে অভিযান ভালিয়ে রাস্তা দখল করে ৭০০ গ্যাস সিলিন্ডার রাখার ঘটনায় বিল্লাল হোসেন আকন্দ নামে একজনকে গ্রেফতার করা হয়। সরিয়ে ফেলা হয় সিলিন্ডারগুলো।
যথাযথ ব্যবস্থা গ্রহণের পর বিষয়টি ম্যাসেজ পাঠানো ব্যক্তিকে জানালে তিনি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কমিশনারকে অসংখ্য ধন্যবাদ জানান।
ঢাকাবাসীর জানমালের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো সমস্যা সমাধানে টিম ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন