নবীন নিউজ ডেস্ক ১৪ নভেম্বার ২০২৪ ০৯:৫৫ এ.এম
সংগৃহীত ছবি
নামে জরুরি হলেও রাজধানীর সরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগ বেশিরভাগ ক্ষেত্রেই চলে কচ্ছপ গতিতে। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন রোগীরা। ভোগান্তির পাশাপাশি পড়ছেন নানামুখী বিড়ম্বনায়। দীর্ঘদিন ধরে চলা এই দুর্দশা থেকে মুক্তি মিলবে কবে এবং কীভাবে সেটিও জানা নেই কারোরই।
অটোরিকশা চালক নাসির উদ্দিন। দুর্ঘটনায় কেটে যাওয়া হাত নিয়ে ছুটে এসেছেন রাজধানীর মুগদা হাসপাতালের জরুরি বিভাগে। জরুরি ভিত্তিতে অস্ত্রপচার হওয়ার কথা থাকলেও কেটে যাওয়া হাত নিয়ে নাসিরকে অপেক্ষা করতে হয় টানা এক ঘণ্টা। শুধু তাই নয়, জরুরি বিভাগে ১০ টাকার টিকিটে সব চিকিৎসা সেবা দেয়ার কথা থাকলেও জখম সেলাইয়ে চিকন সুতা লাগার কথা বলে নাসিরের কাছে দাবি করা হয় ৮০০ টাকা ।
টাকা দেয়ার প্রতিশ্রুতিতে অস্ত্রোপচার হয় ঠিকই, কিন্তু টাকা বুঝে না পাওয়া পর্যন্ত নাসিরের প্রেসক্রিপশন আটকে রাখে অপারেশন থিয়েটারের (ওটি) কর্মীরা।
নাসির বলেন, এক ঘণ্টা দাঁড়ায় থাকলাম, সুতা ও সুইয়ের দাম রাখল। সরকারি হাসপাতালে তো সবকিছুই বিনামূল্যে দেয়ার কথা বলার পর ওটির ব্রাদার রাগান্বিত হন।
দেশে জরুরি চিকিৎসার জন্য শেষ ভরসা মনে করা হয় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালকে। জরুরি সেবা পেতে এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও অপারেশনের জন্য অপেক্ষার প্রহর দীর্ঘ হয়। মোহাম্মদপুরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে আহত এক যুবক ভোর ৬টায় হাসপাতালের জরুরি বিভাগে এলেও, সাড়ে চার ঘণ্টা পরও অপেক্ষা ফুরোয়নি তার।
যুবক বলেন, রাতে চিকিৎসকরা ছিলেন তারা চলে গেছেন। দিনে যারা এসেছেন তারা বলেছেন, বসে থাকেন সময় হলে ডাকবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, সারা দেশ থেকে আসা রোগীর চাপের কারণেই এখানে সেবা পেতে সময় বেশি লাগে। বেশকিছু হাসপাতাল আছে যারা আমাদের চাপ কমাতে সহযোগিতা করতে পারে। সেইসঙ্গে বেসরকারি হাসপাতালেরও জরুরি সেবা থাকা উচিত। সরকারি পর্যায়েও কিছু কিছু হাসপাতাল রয়েছে, যারা সার্জারি করা লাগে সেই রোগীগুলোকে বিকেলে অথবা রাতে রেফার করা হয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রশীদ-ই মাহবুব বলেন, ‘হাসপাতালে তিনটা জিনিস লাগে, ইনফ্র্যাস্ট্রাকচার লজিস্টিক ও লোকবল। এখন যেহেতু সংস্কার করতে চাচ্ছে, তাই জরুরি চিকিৎসারও একটা সংস্কার প্রয়োজন রয়েছে।
এদিকে, কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের। চাপ কাম থাকায় এখানে রোগীদের সেবা পেতে তেমন বেগ পেতে দেখা যায়নি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন