নবীন নিউজ, ডেস্ক ১০ নভেম্বার ২০২৪ ১২:৪৩ পি.এম
রাজধানী ঢাকায় আবারও নগর পরিবহন সার্ভিস চালু করতে যাচ্ছে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। আগামী বছরের মার্চ নাগাদ পরিকল্পিত রুটে এ সার্ভিসের যাত্রা শুরু হতে পারে। পরিকল্পনা মোতাবেক, এ পরিবহনে যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করা যাবে র্যাপিড পাসও।
রোববার (১০ নভেম্বর) ডিটিসিএ প্রকল্প পরিচালক ধ্রুব আলম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রকল্প বাস্তবায়নে ধাপে ধাপে কাজ এগিয়ে যাচ্ছে। ঢাকার ৪২টি রুটেই আবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাস মালিকরাও এ বিষয়ে সাড়া দিয়েছেন। ৪০টিরও বেশি কোম্পানি থেকে প্রায় সহস্রাধিক বাসের আবেদন পৌঁছেছে ডিটিসিএতে।’
সদিচ্ছার অভাবেই আগের প্রকল্প সফল হয়নি উল্লেখ করে ধ্রুব আলম বলেন, সরকার পরিবর্তন হওয়ায় এখন আবার নড়েচড়ে বসেছে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। বাস রুট রেশনালাইজেশন প্রকল্পকে বাস্তবসম্মত করা হচ্ছে এবার।
পরিকল্পনা অনুযায়ী, একটি রুটে একটিমাত্র কোম্পানির বাসই চলবে। বিষয়টি উল্লেখ করে ডিটিসিএ প্রকল্প পরিচালক বলেন, যেখানে সেখানে কেউ ওঠা-নামা করতে পারবে না। আমরা চেষ্টা করছি সবগুলো বাসে জিপিএস ট্র্যাকিং থাকবে। বাসের অসুস্থ প্রতিযোগিতা হবে না।’
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি-মার্চ নাগাদ আমাদের পরিকল্পিত রুটে বাস চালাতে সক্ষম হবো। এছাড়া নগর পরিবহনে নির্বিঘ্নে যাতায়াতের জন্য র্যাপিড পাসের ব্যবস্থা করা হবে। আগামী বছরের জুন থেকে র্যাপিড পাস দিয়েও ব্যবহার করা যাবে এই বাস সার্ভিস। যাত্রীদের নিরাপত্তায় পর্যায়ক্রমে বসানো হবে ক্যামেরাও।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন