নবীন নিউজ ডেস্ক ০৭ নভেম্বার ২০২৪ ০২:৩৩ পি.এম
সংগৃহীত ছবি
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনের কারণে ঢাকায় সৃষ্ট জনদুর্ভোগের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করা হয়েছে ওলামা মাশায়েখের পক্ষ থেকে।
মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে এত বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বিবৃতিতে ওলামা মাশায়েখ বাংলাদেশ-এর মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, গতকাল ওলামা মাশায়েখ বাংলাদেশের আহ্বানে দাওয়াত ও তাবলিগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে অনুষ্ঠিত ইসলামি মহাসম্মেলনে সারা দেশ থেকে যেভাবে আগ্রহভরে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামসহ সর্বস্তরের আলেম ওলামা, দাওয়াত ও তাবলিগের সাথী ও আপামর তৌহিদী জনতা ছুটে এসেছেন এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সুশৃঙ্খলভাবে মহাসম্মেলন সফল ও স্বার্থক করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ জন্য সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, একই সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীসমূহের। তাদের সার্বিক সহযোগিতায় আমাদের এতো বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে ঢাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মহাসম্মেলন সফল করতে আপনাদের সহযোগিতার মনোভাব স্মরণীয় হয়ে থাকবে।
মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, মিডিয়া সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মহাসম্মেলনের সংবাদ খুবই ইতিবাচকভাবে প্রচার করে সুস্থধারার সুবাতাস দেশময় ছড়িয়ে দিতে সহয়তা করেছেন।
এছাড়া এই মহাসম্মেলন আয়োজনে যে যেভাবে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি একটি সফল সম্মেলন সম্পন্ন করতে পেরে মহান রাব্বুল আল আমিনের শুকরিয়া আদায় করছি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন