নবীন নিউজ ডেস্ক ০৭ নভেম্বার ২০২৪ ১০:০০ এ.এম
সংগৃহীত ছবি
সরকারি বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
ফেসবুকে আসিফ মাহমুদ লেখেন, “সরকারি আরও বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে। সরকারি বিভিন্ন ক্ষেত্রে অনেক অযথা পদ আছে যাদের কোনো কাজ নেই কিংবা খুবই কম কাজ। অথচ তাদের পেছনে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ব্যয় হয়। এই উদ্যোগের ফলে রাজস্ব ব্যয় কমবে, এফিশিয়েন্সি বাড়বে, টিউশন/প্রাইভেট সেক্টরের পাশাপাশি পাবলিক সেক্টরেও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।“
এ ছাড়া, ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান আসিফ মাহমুদ। এক ফটো পোস্টে উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণে পার্ট-টাইম হিসেবে যুক্ত হলো শিক্ষার্থীরা, জনমনে স্বস্তি। প্রতিদিন দুই শিফটে কাজ করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। প্রথম শিফট সকাল ৮টা থেকে দুপুর ১২টা আর দ্বিতীয় শিফট বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। চার ঘণ্টার প্রতি শিফটে মিলবে ৫০০ টাকা।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন