নবীন নিউজ, ডেস্ক ০৩ নভেম্বার ২০২৪ ০১:১৯ পি.এম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে গত জুলাই মাসের ১৮ থেকে ২১ তারিখের মধ্যে ঢাকা এবং চট্টগ্রামে গুলি চালানো পুলিশ সদস্যদের চিহ্নিত করার কাজ চলছে।এই গুলিবর্ষণের ঘটনাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যাচাই-বাছাই করছে।
ইতিমধ্যে অন্তত ৭৪৭ পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে, যারা কনস্টেবল থেকে শুরু করে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার। তবে কনস্টেবলের সংখ্যাই বেশি ছিলো বলে জানা গেছে।
আন্দোলনের সময়, পুলিশের হাতে প্রাণঘাতী গুলির ঘটনা ঘটে। এ সময় ৩৫৭ পুলিশ সদস্য প্রায় ৮ হাজার গুলি ছুড়েছেন, যার ফলে অনেক বিক্ষোভকারী নিহত এবং আহত হয়েছেন। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম জানিয়েছেন, যারা অতি বলপ্রয়োগ করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা যায়— আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় ১৮ জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ আহ্বান করা হয়েছিল। চার দিনের মধ্যে ১৫০ জনের বেশি প্রাণহানির ঘটনা ঘটে এবং পুলিশের বিরুদ্ধে অন্তত ১১৫টি মামলা দায়ের করা হয়। আইনজীবীদের সংগঠন ‘লয়ার ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট’ মামলাগুলোর এজাহার পর্যালোচনা করে গুলি চালানোর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের তালিকা তৈরি করেছে।
তালিকার মধ্যে ৭৪৭ পুলিশ সদস্যের মধ্যে ৪৬৭ জন কনস্টেবল, ১০৬ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ১৫৭ জন উপ-পরিদর্শক (এসআই), ২ জন পরিদর্শক এবং ১ জন এএসপি রয়েছেন। বাকি সদস্যরা পুলিশ বিভাগের অন্যান্য পদমর্যাদার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশ আন্দোলন দমাতে ২৬ হাজার ২৩টি গুলি ব্যবহার করেছে, যার মধ্যে ১৬ হাজার ৯১২টি প্রাণঘাতী ছিল। অধিকাংশ গুলির ঘটনায় ‘এইম ফায়ার’ বা লক্ষ্যবস্তু করে গুলি করার অভিযোগ উঠেছে।
আইজিপি ময়নুল ইসলাম বলেন, পুলিশের মধ্যে অতি বলপ্রয়োগকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশনাকারী কিছু কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন—পুলিশ যে ধরনের গুলি চালিয়েছে তা সম্পূর্ণ অবৈধ এবং পুলিশ প্রবিধানের ১৫৩ ধারা অনুযায়ী, নিরস্ত্র জনতার ওপর গুলি চালানোর অনুমতি নেই। তদন্ত সংস্থা এসব বিষয় আমলে নিয়ে বিচার নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন