নবীন নিউজ ডেস্ক ৩০ অক্টোবার ২০২৪ ০৯:৪০ এ.এম
সংগৃহীত ছবি
সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর দুই নম্বর সড়ক ৩৫ নম্বর বাড়ি থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় বাড়িটির আশপাশে সাধারণ মানুষসহ বিএনপির নেতাকর্মীরা ভিড় জমায়।
প্রায় চার ঘণ্টা পর আব্দুস শহীদকে বাসা থেকে বের করে পুলিশ। পুলিশের গাড়িতে ওঠানোর সময় আব্দুস শহীদ বলেন, কেউ ধাক্কাধাক্কি করবেন না।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়েছে। তার উত্তরা বাসায় আমরা রাত ১১টায় অভিযান পরিচালনা করি। প্রায় ৪ ঘণ্টা অভিযান পরিচালনা করে রাত সাড়ে ৩টায় তাকে থানায় নিয়ে আসা হয়।’
উত্তরা ১০ নম্বর সেক্টর দুই নম্বর সড়ক ৩৫ নম্বর বাড়ি থেকে আব্দুস শহীদকে বের করার সময় দুটি লাগেজ পুলিশ ভ্যানে উঠানো হয়। এর আগে উত্তরা ১০ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি নিরাপত্তা বিভাগের সহকারী কমান্ডার আবুল কালামসহ আরও দুইজন নিরাপত্তা কর্মীকে বাড়ির ভেতরে নিয়ে যায় পুলিশ।
সেখান থেকে বের হয়ে আবুল কালাম জানান, পুলিশ দুটি লাগেজ খুলে আমাদেরকে দেখিয়েছেন। সেখানে তিন কোটির অধিক টাকা, বিভিন্ন বৈদেশিক মুদ্রা, চারটি স্বর্ণের বার, অসংখ্য অলংকার রয়েছে। পুলিশ এসব দেখিয়ে আমাদের সাক্ষ্য গ্রহণ করেছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন