নবীন নিউজ, ডেস্ক ২৩ অক্টোবার ২০২৪ ০৪:১৫ পি.এম
অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি ইস্যুতে জনগণের চাওয়া বুঝতে পেরেছে সরকার। বঙ্গভবন বা কোথাও আন্দোলন করার দরকার নেই। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে, এ বিষয়ে যৌক্তিক সিদ্ধান্তে আসতে সময় নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রপতিকে নিয়েই সরকার গঠন করা হয়েছিল। যদি মনে হয় এই অবস্থায় সরকারের রাষ্ট্র পরিচালনা ব্যাহত হচ্ছে বা জনগণ এই ব্যবস্থায় অসন্তুষ্ট তখন এই বিষয়টি ভাবা হচ্ছে।
নাহিদ ইসলাম জানান, রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না এই প্রশ্নটি বাংলাদেশে কোনো আইনি বা রাজনৈতিক সিদ্ধান্ত নয়। এটি একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। তাই রাজনৈতিক সমঝোতা এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া যেতে পারে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করা হচ্ছে। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আসবে এ বিষয়ে বলেও জানান এই উপদেষ্টা।
তিনি আরও জানান, এ বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে ক্ষেত্রে রাষ্ট্রের স্থিতিশীলতা নিরাপত্তা এবং শৃঙ্খলাকে গুরুত্ব দেয়া হচ্ছে। দেশি-বিদেশি যেসব চক্রান্ত চলছে তারা যাতে কোনোভাবে সুবিধা না নিতে পারে। জনগণের যেকোনো যৌক্তিক দাবির প্রতি সরকারের সংবেদনশীলতা রয়েছে।
এ সময়, পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলে জনগণকে সচেতন এবং শান্ত থাকার আহ্বান জানান তিনি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন