নবীন নিউজ ডেস্ক ২৩ অক্টোবার ২০২৪ ০৯:১৩ এ.এম
সংগৃহীত ছবি
দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চিকিৎসা দেয়ার জন্য ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ পুনর্গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। মঙ্গলবার (২৩ অক্টোবর) বিএসএমএমইউ এর উপাচার্যের বরাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
এ ব্যাপারে সেই বার্তায় উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেন, রাষ্ট্র ও সরকার প্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিক্যাল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
তবে ওই অফিস আদেশটি তালিকাভুক্ত চিকিৎসক ছাড়া আর কারো ‘জানার কথা নয়’ মন্তব্য করে তিনি বলেন, এটা কীভাবে হল, সেটি কাল আমি খুঁজে বের করব।
সকালে বিএসএমএমইউর অ্যানেস্থেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেসিভ কেয়ার মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোস্তফা কামালের স্বাক্ষরে অফিস আদেশটি জারি করা হয়। এরপর তার কপি সামাজিক মাধ্যমে চলে যায়। সেখানে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিত করতে ইনটেনসিভ কেয়ার ইউনিটের একটি বেড প্রস্তুত রাখা হয়েছে। জরুরি রাত্রিকালীন চিকিৎসা সেবা দিতে সাত চিকিৎসককে নির্দেশ দেয়া হয়েছে।
গত ১৮ অক্টোবর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, আগের দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ‘ত্বকের ছোটখাটো চিকিৎসা’ হয় মুহাম্মদ ইউনূসের। পরদিনই তিনি যথারীতি কাজে ফেরেন। এরপর গত শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপেও তিনি অংশ নেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন