শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

২৯৭ কোটি টাকা ব্যয়ে ২৯ হাজার তরুণকে দেওয়া হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

নবীন নিউজ ডেস্ক ২০ অক্টোবার ২০২৪ ১০:১৯ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

‘দেশের ৪৮টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় ২৮ হাজার ৮০০ জনকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। এ জন্য প্রশিক্ষণ ফার্ম নিয়োগ দেওয়া হবে। প্রকল্পে ব্যয় হবে ২৯৭ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৬০০ টাকা। জানা গেছে ই-লার্নিং অ্যান্ড ইয়ার্নিং আর্নিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান প্রশিক্ষণ ফার্ম হিসেবে নিয়োগ পেতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের পুরোটাই সরকারি অর্থ থেকে ব্যয় হবে। প্রকল্পটি ২০২৪ সালের ১ জানুয়ারি শুরু হয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর মেয়াদে শেষ হওয়ার কথা। দেশের কর্মপ্রত্যাশী শিক্ষিত যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনই মূল লক্ষ্য।

প্রশিক্ষণ ফার্ম নিয়োগের জন্য সংবাদ মাধ্যম ও যুব উন্নয়ন অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে আগ্রহপত্র চাওয়া হয়। এতে ২০টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে, এরমধ্য থেকে দরপত্র মূল্যায়ন কমিটি ৪ প্রতিষ্ঠানকে রেসপন্সিভ হিসেবে সংক্ষিপ্ত তালিকা করে।

বিভিন্ন প্রক্রিয়া শেষে ৪টি প্রতিষ্ঠানের মধ্যে ই-লার্নার অ্যান্ড আর্নিং লিমিটেড মোট ১০০ পয়েন্টের মধ্যে র‌্যাংকিংয়ে প্রথম স্থান অধিকার করে। র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থান অধিকার করে নিউ হরিজনস সিএলসি অব বাংলাদেশ, তৃতীয় বাংলাদেশ আইটি ইন্সটিটিউট এবং চতুর্থ হয় সিইও এক্সপেট  বাংলাদেশ লিমেটেড। ই-লার্নার অ্যান্ড আর্নিং লিমিটেড ২৯৭ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৬০০ টাকা উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা হয়। নিউ হরিজনস সিএলসি অব বাংলাদেশ ২৯৮ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা, বাংলাদেশ আইটি ইন্সটিটিউট ২৯৯ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার টাকা এবং এসসিও এক্সপেট বাংলাদেশ লিমিটেড ৩০৯ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা উল্লেখ করে।  

সূত্র জানায়, কন্ট্রাক্ট নেগোশিয়েশন এবং রিকোয়েস্ট ফর প্রপোজাল অনুসরণ করে ক্রয় প্রস্তাবটির চুক্তি কার্যকর হওয়ার তারিখ থেকে ২৭ মাস পর্যন্ত বাস্তবায়নের লক্ষ্যে সময় ভিত্তিক খসড়ার চুক্তি প্রস্তুত করা হয়। 

প্রকল্পটি বাস্তবায়নের জন্য ক্রয় প্রস্তাবটি আগামীকাল রোববার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় উপস্থাপন করা হবে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন