মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ট্রায়াল দিতে গিয়ে শোরুম থেকে মোটরসাইকেল নিয়ে যুবক উধাও

নবীন নিউজ ডেস্ক ১৯ অক্টোবার ২০২৪ ১১:৪০ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

শোরুম ঘুরে ঘুরে বিভিন্ন মোটরসাইকেল দেখতে থাকে ছদ্মবেশী চোর, এক পর্যায়ে তার সিভিআর থাই মোটরসাইকেল পছন্দ হয়

ঢাকার আশুলিয়ায় অভিনব কায়দায় ক্রেতা সেজে শোরুমে এসে মোটরসাইকেল ট্রায়াল দিতে গিয়ে সিভিআর বাইক নিয়ে পালিয়ে গেছে এক চোর। এসময় দুজনকে আটক করে রাখে দোকান মালিক হেলাল মিয়া।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপুর মধ্যে পাড়া এলাকার ভাই-ভাই মটরস নামক শোরুমে এ চুরির ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন- চোরের সঙ্গে যাওয়া প্রাইভেটকার চালক লেবু মিয়া ও তার প্রতিবেশী দুলাল।

শোরুম মালিক মো. হেলাল জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে প্রাইভেট কারে ৩ জন মোটরসাইকেল কেনার জন্য শোরুমে প্রবেশ করেন। এদের মধ্যে একজন ছিল ছদ্মবেশী চোর। তিনি শোরুম ঘুরে ঘুরে বিভিন্ন মোটরসাইকেল দেখতে থাকে। এক পর্যায়ে তার CRV থাই মোটরসাইকেল পছন্দ হয়। পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে সেটি রাস্তায় ফেলে দিয়ে মোটরসাইকেলের একটু ক্ষতি করে। পরে তিনি ফোন করে আরেকজন লোককে শোরুমে নিয়ে যান। এরপর তারা দামাদামি করে মোটরসাইকেলটির দাম ৬ লাখ ৫০,০০০ টাকা ঠিক করে। পরে তিনি আবারো মোটরসাইকেল ঠিক আছে কিনা দেখার জন্য ট্রায়ালে গিয়ে উধাও হয়ে যায়। দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও মোটরসাইকেল নিয়ে ফিরে না আসায় সঙ্গে যাওয়া প্রাইভেটকার চালক লেবু মিয়া ও তার প্রতিবেশী দুলালকে আটক করে রাখে শোরুম মালিক।

চোরের পরিচয় জানতে চাইলে প্রাইভেটকার চালক লেবু মিয়া বলেন, “আমি জিরাবো বাসস্ট্যান্ডে রেন্টে কারে গাড়ি চালাই। আমাকে দুই হাজার টাকায় ভাড়া করে নিয়ে এসেছে বাইপাইল যাওয়ার জন্য। গাড়িতে যাওয়ার সময় তার পরিচয় জানতে চাইলে জানায় তার বাড়ি পার্শ্ববর্তী দুর্গাপুর এলাকায় এবং তার বাবা ব্যবসা করেন। তিনি একটি মোটরসাইকেল কিনবে। তার সঙ্গে একটি ব্যাগ ছিল যার মধ্যে টাকা আছে বলে জানিয়েছিলো। পরে মোটরসাইকেল কেনার জন্য এই শোরুমে আসে। নামার সময় তিনি গাড়িতে ব্যাগটি রাখে এবং ব্যাগের ভেতরে টাকা আছে বলে জানায়। কিন্তু আমরা এখন ব্যাগ খুলে দেখলাম কোনো টাকা নাই শুধু কাগজপত্র। আমাকে ভুল বুঝিয়ে প্রতারণা করে শো রুমে বসিয়ে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়েছে।”

আটকের বিষয়ে শোরুম মালিক হেলাল মিয়া বলেন, “তারা ৩ জন একসাথে এসেছে এবং মোটরসাইকেল দরদাম করে একজন ট্রায়াল দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে সঙ্গে আসা বাকি দুজনকে আটক করেছি। মোটরসাইকেলের টাকা দিয়ে দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।”

আশুলিয়া থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, “মোটরসাইকেল চুরির এমন ঘটনা আমার জানা নাই। তবে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে মোটরসাইকেল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন