বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

দ্রব্যমূল্য নাগালে না এলে মানুষ রাস্তায় নামতে পারে: হাসনাত

নবীন নিউজ ডেস্ক ১৯ অক্টোবার ২০২৪ ১০:৪৯ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে না পারলে মানুষ এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসতে পারে। হঠাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াকে ফ্যাসিবাদের চক্রান্ত বলে উল্লেখ করেন তিনি।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বরের ফায়ার সার্ভিস মাঠে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা না যাবে এবং যানজট সমস্যার সমাধান না করা যাবে, সাধারণ মানুষ অধৈর্য হয়ে যাবে। আপনারা দ্রুততম সময়ে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনুন। না হলে এই সরকারের বিরুদ্ধে যেকোনো সময় মানুষ রাস্তায় নেমে আসতে পারে।

হাসনাত আবদুল্লাহ বলেন, স্বচ্ছতা, নৈতিকতা, সত্য ও বাংলাদেশের প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই আপসহীন। ফ্যাসিবাদমুক্তির পথে যাত্রা ততক্ষণ পর্যন্ত সফল হবে না, যতক্ষণ না এই দেশ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার চূড়ান্ত বিলোপ হয়।

তিনি বলেন, ফ্যাসিবাদ, বিচারব্যবস্থা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত— এগুলো শুনে আমাদের পেট ভরবে না। বাজারে গিয়ে যখন দেখা যায় জিনিসপত্রের দাম নাগালের বাইরে, রাস্তায় যখন ঘণ্টার পর ঘণ্টা জ্যামে (যানজটে) বসে থাকতে হয়, তখন অবচেতনভাবেই আমাদের মনে এই ধারণা হয় যে আগেই ভালো ছিলাম। হঠাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া এবং সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটকে ফ্যাসিবাদের ‘চূড়ান্ত চক্রান্ত’ বলে আখ্যা দেন হাসনাত আবদুল্লাহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম সমবেত ছাত্র-জনতার উদ্দেশে বলেন, ছোট ছোট মনোমালিন্য, বিভাজন ও ভুল–বোঝাবুঝির কারণে অভ্যুত্থানের স্পিরিট (চেতনা) থেকে কোনো না কোনোভাবে হয়তো কিছুটা দূরে যাচ্ছি। মনে রাখবেন, এখনো আমাদের চ্যালেঞ্জ শেষ হয়নি। অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখার সময় শেষ হয়ে যায়নি।

সারজিস বলেন, এই স্পিরিটকে সামনে রেখে সামনে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার যত দিন না আসছে, তত দিন ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন রূপে পরিবর্তিত হয়ে, বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে আপনাদের মাঝে আসবে, বিভাজন তৈরি করে আপনাদের মুখোমুখি দাঁড় করাবে, বিভিন্ন স্বার্থের লোভ তৈরি করবে এবং সংঘর্ষ বাধিয়ে আপনাদের ক্ষতিগ্রস্ত করবে।

তিনি আরও বলেন, টাকার লোভ দেখানো হলে লুটেরা ও অত্যাচারকারী সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকদের হাতকড়া পরে আদালতে যাওয়ার চিত্রটা মাথায় রাখবেন। ওই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন।

আন্দোলনে আহত ব্যক্তিদের মামলা করতে গিয়ে এখনো হয়রানির শিকার হতে হচ্ছে বলে উল্লেখ করেন সারজিস। তিনি বলেন, যে পুলিশ এখনো মামলা নিতে গড়িমসি করে, আসামি ধরতে টাকার জন্য বসে থাকে, যে পুলিশ এখনো অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেনি, সেই পুলিশকে আমরা ছাত্র-জনতার পুলিশ মনে করি না।

সমাবেশে অন্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারিকুল ইসলাম ও আবদুল কাদের বক্তব্য দেন। আবদুল কাদের ৫ আগস্টের পর আন্দোলনকারীদের বিভাজনের জন্য হতাশা ব্যক্ত করেন। তারিকুল ইসলাম বলেন, ফ্যাসিবাদ বিলোপের লড়াই শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন