নবীন নিউজ ডেস্ক ১৯ অক্টোবার ২০২৪ ০৮:৪৯ এ.এম
সংগৃহীত ছবি
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ১ হাজার ৫০০ যোদ্ধাকে হত্যা করেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জেনারেল হার্জে হালেভি। একইসঙ্গে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে হার্জে হালেভি বলেন, হিজবুল্লাহর ওপর যত শক্ত হামলা চালানো যায় ঠিক ততটা আমরা চালাব। আমরা তাদের কমান্ডারদের হত্যা করেছি।
তিনি বলেন, হিজবুল্লাহ হতাহতের সংখ্যা লুকাচ্ছে। কমান্ডারদের মৃত্যুর তথ্য লুকাচ্ছে। আমাদের ধারণা আমরা হিজবুল্লাহর ১ হাজার ৫০০ যোদ্ধাকে হত্যা করেছি।
গত মাসের শেষ দিকে লেবাননের দক্ষিণে স্থল হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। সেখানে হিজবুল্লাহর যোদ্ধাদের শক্ত ঘাঁটি রয়েছে। তবে স্থল হামলা চালাতে গিয়ে প্রথমদিনেই বড় ধাক্কা খায় দখলদার বাহিনী। লেবাননে অভিযানে গিয়ে এখন পর্যন্ত অন্তত ৬০ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে।
শুক্রবার গোলানি ব্রিগেডের সেনাদের সঙ্গে দেখা করতে যান হালেভি। সেখানে তিনি বলেন, হিজবুল্লাহর ওপর যত শক্ত হামলা চালানো যায় ঠিক ততটা আমরা চালাব। আমরা তাদের কমান্ডারদের হত্যা করেছি। আর আপনারা স্থানীয় কমান্ড অবকাঠামো ধ্বংস করছেন। খবর বিবিসি বাংলার।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলার পর, ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্রমাগত হামলা চালায় হিজবুল্লাহ। ফলে ঐ এলাকায় থেকে অনেক বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য হয় তেল আবিব।
নবীন নিউজ/ পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন