নবীন নিউজ ডেস্ক ১৭ অক্টোবার ২০২৪ ০৩:০৬ পি.এম
সংগৃহীত ছবি
তুমুল গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর গত ১০ আগস্ট থেকে গত দুই মাসে রাজধানী ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবগুলো ট্রাফিক বিভাগ।
এরপর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সড়কে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২১ হাজারের বেশি মামলা দেওয়া হয়েছে। একই সময়ে জরিমানা করা হয়েছে সাড়ে ৮ কোটি টাকারও বেশি
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ১০ আগস্ট থেকে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু হয়। এরপর থেকে সড়কের যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকার দুই কোটি মানুষের বিপরীতে চার হাজার ট্রাফিক সদস্য কাজ করছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা সড়ক আইন অমান্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসময় সড়কে শৃঙ্খলা ফেরাতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তালেবুর রহমান বলেন, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের চেষ্টা চলমান। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের পাশাপাশি নগরবাসীর সহযোগিতা চাই। সড়ক সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের নিয়ে শৃঙ্খলা ফেরাতে সফল হবো।
৫ আগস্টের পর অন্যান্য আসামি গ্রেফতার হলেও জুলাই-আগস্টে হত্যাকাণ্ডে জড়িত পুলিশদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপির মুখপাত্র বলেন, তদন্তের স্বার্থ এবং প্রকৃত রহস্য উদঘাটনের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে আমরা বদ্ধপরিকর এবং সেই প্রচেষ্টায় আমাদের কোনো রকমের ঘাটতি নেই।
এসময় তিনি জানান, ছাত্র আন্দোলনের হতাহতের ঘটনায় এখন পর্যন্ত ২৪৭টি মামলা হয়েছে ডিএমপির ৫০ থানায়।
নবীন নিউজ/ পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন