মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

মৃত্যুর আড়াই মাস পর আন্দোলনে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত

নবীন নিউজ, ডেস্ক ১৫ অক্টোবার ২০২৪ ০৯:৫৮ এ.এম

সংগৃহীত ছবি

ডিএনএ রিপোর্টের মাধ্যমে নিহতের আড়াই মাস পর পরিচয় সনাক্ত হলো স্বৈরাচার পতনের আন্দোলনে নিহত একজনের। পরিচয় সনাক্ত হওয়া ওই ব্যক্তির নাম নুরনবী (৪৭)। তিনি ব্যাটলিয়ান আনসার সদস্য ছিলেন।

আজ সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহটি বুঝে নেন স্ত্রী ফাতেমাতুজ্জোহরা ও ছেলে তাজনুর সিফাত।

নুরনবীর স্ত্রী ফাতেমাতুজ্জোহরা জানান, তাদের বাড়ি নোয়াখালী সদর উপজেলার পূর্ব অশ্বদিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুর রব। ঘটনার দিন তিনি যাত্রাবাড়ী থানায় ডিউটিতে ছিলেন।

তিনি জানান, নুরনবী ব্রাহ্মণবাড়িয়া-৫ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। গত ১৯ জুলাই তাকে গাজীপুর সফিপুরে স্থানান্তর করা হয়। ২ আগস্ট সেখান থেকে যাত্রাবাড়ী থানায় ডিউটি দেওয়া হয়। ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে তার সাথে শেষ কথা হয় স্ত্রীর। এরপর আর কথা হয়নি। পরে কয়েকবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে সেখানকার মরদেহগুলো ঘুরে ঘুরে দেখেন। তবে মরদেহ সনাক্ত করতে পারেননি। পরে নুরনবীর স্ত্রী এবং ছেলে তাজনুর সিফাতের শরীর থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ডিএনএ নমুনার ফলাফল মিলে যাওয়ায় সোমবার নুরনবীর মরদেহ বুঝিয়ে দেওয়া হয়।

এদিকে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলী জানান, গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানায় নিহত হওয়া একটি লাশের পরিচয় মিলছিল না। লাশটি এতদিন মর্গে রাখা ছিল। সবশেষ স্বজনদের ডিএনএ নমুনার সাথে মিলে যাওয়ায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, গত ৭ আগস্ট সকাল ৭টার দিকে যাত্রাবাড়ী থানার ভেতর থেকে ওই ব্যক্তিকে অজ্ঞাত ব্যক্তিরা উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন