মঙ্গলবার ২৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

আজ চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রো স্টেশন

নবীন নিউজ, ডেস্ক ১৫ অক্টোবার ২০২৪ ০৮:৫০ এ.এম

সংগৃহীত ছবি

মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনের প্রয়োজনীয় মেরামত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার থেকে পুনরায় মেট্রোর এ স্টেশনটির কার্যক্রম শুরু হবে।

উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এটি উদ্বোধন করবেন। সেসময় তিনি এই স্টেশনে মেরামতে কত খরচ হয়েছে জানাবেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ এ তথ্য জানান।

জানা যায়, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো।

এর আগে গত শনিবার (১২ অক্টোবর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, নিরাপত্তা নিশ্চিতে যে বিষয়গুলো দরকার তা দেখছি। বিষয়গুলো সচিব থেকে উপদেষ্টাকে জানানো হয়েছে। আশা করছি খুব শিগগির চালু করে দিতে পারব।

উল্লেখ্য, বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাঙচুর ও হামলার ঘটনায় বন্ধ হয়ে যায় মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি। এরপর থেকেই বন্ধ ছিল স্টেশনটি।

হামলার ঘটনার পর বিগত আওয়ামী সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিদর্শনে গিয়ে জানিয়েছিল স্টেশনটি চালু করতে এক বছরের বেশি সময় লাগবে। তবে ২ মাস ১৭ দিন পর মঙ্গলবার চালু হচ্ছে মেট্রোরেল মিরপুর-১০ স্টেশন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন