সোমবার ০১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

আমানতের ওপর যে পরিমাণ সুদ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো

নবীন নিউজ, ডেস্ক ১৩ অক্টোবার ২০২৪ ০৮:২২ এ.এম

সংগৃহীত ছবি

সরকারি বেসরকারি ব্যাংকে টাকা রাখছে মানুষ। ব্যাংকগুলো তাদের সার্ভিস চার্জ রাখার পাশাপাশি গ্রাহকদের আমানতের ওপর সুদ দিয়ে থাকে। গ্রাহকদের প্রায়ই জিজ্ঞাসা আমানতের ওপর কোনও ব্যাংক কত সুদ দেয়। তাই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আমানতের সুদের হারের একটি চিত্র গ্রাহকদের জন্য তুলে ধরা হলো।

বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, সোনালী ব্যাংক সঞ্চয়ী আমানতের উপর ২ দশমিক ৮৮ শতাংশ সুদ দিচ্ছে গ্রাহকদের। এ ছাড়া, বিশেষ নোটিস আমানতের (এসএনডি) ক্ষেত্রে এক কোটি টাকার নিচে হলে ২ দশমিক ৪২ শতাংশ, এক কোটি টাকা থেকে একশ কোটি বা তার বেশি হলে ২ দশমিক ৭৯ শতাংশ থেকে ৩ দশমিক ৬৭ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাংকটি। মেয়াদী আমানতে ৩ মাস থেকে ৬ মাসের কম সময়ে আমানত রাখলে ব্যাংকটি গ্রাহকদের ৬ দশমিক শূন্য ৮ শতাংশ সুদ দিচ্ছে। এ ছাড়া, ৬ মাস থেকে তিন বছর বা তার বেশি সময় মেয়াদী আমানতে ৬ দশমিক ৬৮ শতাংশ থেকে ৭ দশমিক ২৭ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে গ্রাহকদের।

রূপালী ব্যাংক:

সঞ্চয়ী আমানতের উপর ৩ থেকে সাড়ে ৩ শতাংশ সুদ দিচ্ছে গ্রাহকদের। এ ছাড়া, বিশেষ নোটিস আমানতের ক্ষেত্রে এক কোটি টাকার নিচে হলে ২ দশমিক ৫০ শতাংশ, এক কোটি টাকা থেকে একশ কোটি বা তার বেশি হলে ৩ শতাংশ থেকে ৪ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাংকটি। মেয়াদী আমানতে ৩ মাস থেকে ৬ মাসের কম সময়ে আমানত রাখলে ব্যাংকটি গ্রাহকদের সাড়ে ৬ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশ সুদ দিচ্ছে। এ ছাড়া, ৬ মাস থেকে তিন বছর বা তার বেশি সময় মেয়াদী আমানতে ৬ দশমিক ৭৫ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে গ্রাহকদের।  

জনতা ব্যাংক:

সঞ্চয়ী আমানতের উপর ৪ শতাংশ সুদ দিচ্ছে গ্রাহকদের। এ ছাড়া, বিশেষ নোটিস আমানতের ক্ষেত্রে এক কোটি টাকার নিচে ৪ শতাংশ, এক কোটি টাকা থেকে একশ কোটি বা তার বেশি হলে ৪ দশমিক ২৫ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাংকটি। মেয়াদী আমানতে ৩ মাস থেকে ৬ মাসের কম সময়ে আমানত রাখলে ব্যাংকটি গ্রাহকদের সাড়ে ৮ শতাংশ সুদ দিচ্ছে। এ ছাড়া, ৬ মাস থেকে দুই বছর পর্যন্ত মেয়াদী আমানতে ৮ দশমিক ৭৫ শতাংশ থেকে ৯ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে গ্রাহকদের। জনতা ব্যাংক গ্রাহকদের আমানতে যে পরিমাণ সুদ দিচ্ছে একই সুদের চিত্র বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে (বিডিবিএল)।

অগ্রণী ব্যাংক:

এই ব্যাংক সেপ্টেম্বরে গ্রাহকদের সঞ্চয়ী হিসাবের উপর ৩ শতাংশ সুদ দিয়েছে। এ ছাড়া, বিশেষ নোটিস আমানত ওপর ১ কোটি টাকা পর্যন্ত ৩ দশমিক ৬২ শতাংশ, এক কোটি টাকা থেকে একশ কোটি টাকা পর্যন্ত ৬ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে ব্যাংকটি। এ ছাড়া, মেয়াদী আমানত (ফিক্স ডিপোজিট)-এর উপর ব্যাংকটি সর্বোচ্চ সাড়ে ৮ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। এর মধ্যে মেয়াদী আমানতে ৩ মাস থেকে ৬ পর্যন্ত মেয়াদে আমানত রাখলে সাড়ে ৮ শতাংশ, ৬ মাস থেকে এক বছরের কম সময় পর্যন্ত ৮.৬২ শতাংশ, এক বছর থেকে তিন বছর পর্যন্ত মেয়াদে আমানত রাখলে সাড়ে ৮ শতাংশ, ৩ বছর বা তার বেশি মেয়াদে আমানত রাখলে ৬ দশমিক ২৫ শতাংশ সুদ দিয়ে থাকে ব্যাংকটি।

বেসিক ব্যাংক:

সেপ্টেম্বরের ব্যাংকটি সঞ্চয়ী আমানতের ওপর সাড়ে ৩ থেকে সাড়ে ৪ শতাংশ সুদ দিয়েছে। এ ছাড়া, বিশেষ নোটিস আমানতের ক্ষেত্রে এক কোটি টাকার নিচে হলে ৪ থেকে ৫ শতাংশ, এক কোটি টাকা থেকে একশ কোটি টাকা বা তার বেশি হলেও একই সুদ দিচ্ছে ব্যাংকটি। মেয়াদী আমানতে ৩ মাস থেকে ৬ মাসের কম সময়ে আমানত রাখলে ব্যাংকটি গ্রাহকদের ৭ শতাংশ থেকে ৯ দশমিক ২৫ শতাংশ সুদ দিচ্ছে। এ ছাড়া, ৬ মাস থেকে তিন বছর বা তার বেশি সময় মেয়াদী আমানতে ৭ দশমিক ২৫ শতাংশ থেকে ১০ দশমিক ৬৭ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে গ্রাহকদের।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন