শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

পদ্মা ব্যাংকে আটকা হাজার কোটি টাকা, কী করবে সরকার?

নবীন নিউজ ডেস্ক ০৮ অক্টোবার ২০২৪ ১০:১৫ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

দফায় দফায় বৈঠক আর বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনার পরও পদ্মা ব্যাংকে আটকে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রায় এক হাজার ২৬৮ কোটি টাকা তুলছে পারছে না সরকার। টাকা আদায়ে চাপ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তিতাস গ্যাস ও জীবন বিমা করপোররেশন। সুদাসলে প্রায় ৩৫ কোটি টাকা না পেলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এছাড়াও জলবায়ু তহবিলের ৮৭৪ কোটি টাকা আদায়ের উদ্যোগ নিচ্ছেন পরিবেশ উপদেষ্টা।

২০১৩ সালে প্রতিষ্ঠার তিন বছর পর নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বড় ধরনের তারল্য সংকটে পড়ে ফারমার্স ব্যাংক। তারপরও ব্যাংকটিতে আমানত হিসেবে রাখা হয় বিপুল সরকারি অর্থ।
 
ডুবতে থাকা এ ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে ২০১৭ সালের নভেম্বরে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান (মখা) আলমগীর পদত্যাগ করলে চেয়ারম্যান হন আলোচিত-সমালোচিত ব্যবসায়ী নাফিজ সরাফাত। এরপর ফারমার্স নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক নামে যাত্রা এটি শুরু করে।
 
নথিপত্রে দেখা যায়, মখা আলমগীরের পদত্যাগের ঠিক এক মাস আগে এবং পরে পদ্মা ব্যাংকের ৪টি শাখায় ২৫ কোটি ৪০ লাখ টাকা আমানত রাখে বিটিআরসি। মাত্র আড়াই শতাংশ সুদে এক থেকে তিন মাস মেয়াদে রাখা হয় এ অর্থ। অথচ বারবার তাগাদা দিয়েও ৭ বছরে সুদাসলে প্রায় ৩৫ কোটি টাকা তুলতে পারেনি সংস্থাটি।
 
বিটিআরসির অর্থ কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী বলেন,  আমি পদ্মা ব্যাংকে ক্যাশের জন্য যাবো। ক্যাশ করতে না পারলে আইনি বিভাগকে দিয়ে দেবো। মামলা করতে আইন বিভাগ দায়িত্ব নেবে।
 
২০১৫ ও ’১৬ সালে পদ্মা ব্যাংকের ৭টি শাখায় এক বছর মেয়াদি আমানতের মাধ্যমে প্রায় ১১৫ কোটি ৫৩ লাখ টাকা রাখে জীবন বিমা করপোরেশন। এ অর্থ পরিশোধে একাধিকবার চিঠি দেয়া হলেও সাড়া পায়নি। সুদাসলে বর্তমানে ব্যাংকটির কাছে পাওনা ১২৬ কোটি ৯৫ লাখ টাকার বেশি।
 
রাজনৈতিক বিবেচনায় ২০১৫ সালে তৎকালীন ফারমার্স ব্যাংকে এক বছর মেয়াদে জলবায়ু তহবিলের ৫০৮ কোটি টাকা আমানত রাখা হয়। বারবার তাগাদা দিয়েও অর্থ ফেরত পায়নি সরকার। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সুদাসলে বর্তমানে ৮৭৪ কোটি টাকা পাওয়া যাবে পদ্মা ব্যাংক থেকে।

উপদেষ্টা বলেন, তাদের এখন বক্তব্য হচ্ছে যে, তারা ২০৩৮ সালের আগে এই টাকাটা আমাদেরকে দিতে পারবে না। অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে একটা রোডম্যাপ তৈরি করে দিতে, যাতে যে কাজে আমরা টাকাটা নিয়েছিলাম, সেই কাজের জন্য ফেরত পাই।
 
এর বাইরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১৭৯ কোটি টাকা এবং তিতাস গ্যাসের ৫৩ কোটি টাকা আটকে আছে পদ্মা ব্যাংকে। এ বিষয়ে পদ্মা ব্যাংকের বক্তব্য জানতে চেয়ে গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে গেলে কথা বলবেন না বলে জানান ব্যবস্থাপনা পরিচালক।

নবীন নিউজ/পি

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন