নবীন নিউজ ডেস্ক ০৮ অক্টোবার ২০২৪ ০৯:৪২ এ.এম
সংগৃহীত ছবি
বিদ্যালয়ের ভবন, পর্যাপ্ত শিক্ষক ও কর্মচারী থাকলেও শিক্ষার্থী নেই একজনও। এমনটাই দেখা গেছে গাজীপুর কালীগঞ্জের বক্তার পুরের পৈলানপুর জুনিয়র বালিকা বিদ্যালয়ে। খাতা কলমে বিদ্যালয় কর্তৃপক্ষ ৬০ জন শিক্ষার্থী দেখালেও বাস্তবে গিয়ে পাওয়া যায়নি ১জন শিক্ষার্থীও।
অফিস কক্ষে শিক্ষকরা ছিলেন গল্পে মশগুল, কেউবা টেবিলে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। ক্লাশ রুম ফাঁকা থাকলেও কারো কপালে নেই চিন্তার ছাপ। প্রতিমাসে সরকারি বেতন ঠিকই ঢুকছে তাদের ব্যাংক হিসাবে। আর এই দৃশ্যে ক্ষিপ্ত স্থানীয়রা।
সোমবার (৮ অক্টোবর) বেলা ১১টা থেকে ১টা। পৈলানপুর জুনিয়র বালিকা বিদ্যালয়ে গিয়ে একজন শিক্ষার্থীও পাওয়া যায়নি। পাঁচটি শ্রেণিকক্ষের সব কটি ছিল শূন্য। শুধু অফিসকক্ষে প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষক ছিলেন উপস্থিত।
জানা গেছে, বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর ২০১০ সালে এমপিও ভুক্ত হয়। ৬ষ্ঠ - ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে বিদ্যালয়টিতে। প্রতিষ্ঠার পরের দুই বছর হাতে গোনা কিছু শিক্ষার্থী পেলেও এরপর থেকে বিদ্যালয়টি হয়ে পড়ে শিক্ষার্থী শূন্য। বিদ্যালয়ে মোট ৩ জন শিক্ষক, ১জন প্রধান শিক্ষক, ১ জন অফিস সহকারী, ১ জন দপ্তরি, ১ জন আয়া এবং ১ জন নৈশ প্রহরী রয়েছেন।
প্রতিটি ক্লাসরুমে শিক্ষার্থীদের আসন গ্রহণের জন্য রয়েছে পর্যাপ্ত বেঞ্চ। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য সরকারের পক্ষ থেকে গত ৩ বছর আগে ১টি কম্পিউটার দেওয়া হলেও তা প্রধান শিক্ষকের বাসার শোভা বর্ধন ব্যতীত আর কোন কাজেই আসেনি। পরে স্থানীয়দের তোপের মুখে তিনি ওই কম্পিউটার বিদ্যালয়ে নিয়ে আসলেও এখন তা সচল করেন নি। প্রতিষ্ঠার পর থেকে আর্থিক অনিয়মে জড়িয়েছে বিদ্যালয় পরিচালনায় জড়িত কমিটির সভাপতি থেকে শুরু করে সকলেই। শিক্ষার্থী না থাকলেও ব্যয়ের ভাউচার চোখে পড়ার মত। এ যেন সরকারি অর্থ লোপাটের একটি কারখানা।
৮ম শ্রেণীর বোর্ড পরীক্ষার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ পার্শ্ববর্তী বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থী ধার করে নিজ বিদ্যালয়ের নামে পরীক্ষা দেওয়ানোর অভিযোগ উঠে এসেছে। যেহেতু শিক্ষার্থী নেই সেহেতু স্কুলের অস্তিত্ব রক্ষায় তারা এই পথ অবলম্বন করেন বলে স্বীকারও করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা শাহিদা বেগম।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়টিতে শিক্ষক কর্মচারীরা বিদ্যালয়ে আসেন যার যার ইচ্ছেমতো। আবার নির্ধারিত সময় পার হওয়ার আগেই বিদ্যালয় ত্যাগ করেন। যতক্ষণ থাকেন ততক্ষণ গল্প গুজবে সময় পার করেন তারা। প্রধান শিক্ষক কাগজপত্রে ৬০ জন শিক্ষার্থী দাবি করলেও মঙ্গলবার (৮ অক্টোবর) শ্রেণিকক্ষে গিয়ে পাওয়া যায়নি কাউকে।
এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহিদা বেগম বলেন, শুরু থেকে আমি এখানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। প্রথমে ১’শ জনের উপরে শিক্ষার্থী পেলেও বিদ্যালয়টির অদূরে কিছু বেসরকারি বিদ্যালয় গড়ে উঠায় শিক্ষার্থী শূন্য হয়ে পড়ি। আমরা স্থানীয়দের সহযোগিতা কোনোভাবেই পাইনি। তাদের কাছে শিক্ষার্থী ভর্তির জন্য চাইলে তারা দিবে বলে আশ্বাস দিলেও ভর্তির সময় এলে মুখ ঘুরিয়ে নেন। যে কারণে আমরা শিক্ষার্থী থেকে বঞ্চিত হয়েছি। এই দায় তাদেরও নিতে হবে।
তিনি আরো বলেন, আমরা এসে বসে বসে বেতন এই চিত্রটি আমাদের কাছেও খারাপ লাগে। তবে সামনের বছর থেকে শিক্ষার্থী ভর্তির ব্যাপারে পুনরায় চেষ্টা করবেন বলেও জানান তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত বলেন, বিদ্যালয়টির এই করুণ দশার কথা আমি জানি। ইতিমধ্যে বিদ্যালয়টি পর্যবেক্ষণে গিয়ে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যেহেতু বোর্ডে ৩টি পর্যবেক্ষণের ভিত্তিতে রিপোর্ট দিতে হয় তাই আরো ২টি পর্যবেক্ষণ করে বোর্ডে রিপোর্ট করবো।
আর তাই আপাতত পত্রিকায় সংবাদটি প্রকাশ না করে দুর্গাপূজার ছুটির পরে সংবাদ প্রকাশের অনুরোধও করেন প্রতিবেদককে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন