নবীন নিউজ ডেস্ক ০৭ অক্টোবার ২০২৪ ১০:২৬ এ.এম
সংগৃহীত ছবি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শাশুড়িকে হত্যা করে সিন্দুকে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। পরে প্রতিবেশীরা মরদেহ দেখতে পেয়ে পুত্রবধূ ও তার মাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নয়াডিঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হায়াতুন নেছা সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গি এলাকার মাহামুদ কাজীর স্ত্রী। আটককৃতরা হলেন- ছেলের বউ রুনা বেগম (২৫) ও তার মা (ছেলের শাশুড়ি)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হায়াতুন নেসার একমাত্র ছেলে কাজী খালেক সৌদি আরব প্রবাসী। একতলা বাড়িতে বউ-শাশুড়ি বসবাস করতেন। কিন্তু পুত্রবধূ-শাশুড়ির মধ্যে তেমন বনিবনা হতো না। প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় সকালে বা দিনের যেকোনো সময় শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ স্টিলে সিন্দুকে লুকিয়ে রাখেন পুত্রবধূ। দুপুরের দিকে ঘরে তালা দিয়ে পুত্রবধূ বাবার বাড়িতে চলে যান। সন্ধ্যার দিকে তার মাকে সঙ্গে নিয়ে বাড়িতে ফেরেন।
এ সময় প্রতিবেশীরা তার কাছে শাশুড়ির খোঁজ জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। বিষয়টি প্রতিবেশীদের সন্দেহ হলে তারা ঘরে গিয়ে স্টিলের সিন্দুকের ভেতর মরদেহ দেখতে পান। পরে পুত্রবধূ ও তার মাকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা।
সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ছেলের বউ রুনা ও তার মাকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হায়াতুন নেছাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা