গ্রামে-গঞ্জে ফার্মেসিতে অবৈধ চিকিৎসা ও ডাক্তারদের দৌরাত্ম্য বন্ধ করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব না বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, সেখানকার এমপি, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা আছে। তারা যদি এ সকল জায়গা পরিদর্শন করে চিহ্নিত করে আমাদের প্রতিবেদন দেন, আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওসমানী মেডিকেলে আমি আগেও এসেছি। তবে আজকে আসছি অন্য একটি দায়িত্ব নিয়ে। যা দেখলাম তাতে সমস্ত হাসপাতালের যে অবস্থা একই অবস্থা এখানেও, মাটিতে রোগী। আমি যেটা সমস্যা চিহ্নিত করতে পেরেছি সেটা হচ্ছে, আমাদের এখানে জনবলের অভাব বিভিন্ন উপজেলাতে।
তিনি বলেন, আমরা যদি উপজেলাগুলোতে ঠিকমতো চিকিৎসাসেবা দিতে পারি, তাহলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে রোগীদের মাটিতে শুয়ে থাকতে হবে না। এই সমস্যা একদিনে সমাধান করা সম্ভব হবে না। আমি চেষ্টা করছি পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধান করতে।
এক প্রশ্নের জবাবে সিলেটে চলমান বিভিন্ন প্রকল্পের ধীরগতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এইগুলা আমি জানি। এইগুলা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা যায় তার ব্যবস্থা আমি করব।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন