স্বাভাবিক চাকরির মেয়াদ আগেই শেষ হয়েছে। বর্তমানে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগে বহাল আছেন। কিন্তু এই চুক্তির মেয়াদও শেষ। অবসরে যাওয়ার আর মাত্র ৩ দিন বাকি। এর আগে সরকারি সফরে ফ্রান্স গেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন। তার সফরের উদ্দেশ্য জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন।
বুধবার(৬ মার্চ) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে ফ্রান্সের প্যারিসের উদ্দেশে রওনা দেন তিনি। ওয়াছি উদ্দিনের দেশে ফেরার কথা ১১ মার্চ। তার দুই দিন আগে (৯ মার্চ) তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে। অবসরে যাওয়ার তিন দিন আগে সচিবের বিদেশ সফর নিয়ে প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই সম্মেলনে উনি না গিয়ে অন্য কেউ যেতে পারতেন। তা হলে তিনি সম্মেলন থেকে পাওয়া জ্ঞান ও অভিজ্ঞতা দেশে ফিরে কাজে লাগাতে পারতেন।
গণপূর্ত সচিব ‘বিল্ডিংস অ্যান্ড ক্লাইমেট গ্লোবাল ফোরাম’ শীর্ষক একটি সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে প্যারিসে গেছেন। ফ্রান্স সরকার ও জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) আয়োজনে ৭ ও ৮ মার্চ প্যারিসে এই সম্মেলন হবে।
সেখানে কার্বন নিঃসরণ কমানো এবং ভবন, আবাসন ও নির্মাণ খাতের অভিঘাত সহনশীলতা তৈরিতে বৈশ্বিক পরিসরে সহযোগিতার নতুন উদ্যোগ শুরুর লক্ষ্যে প্রথমবারের মতো বিভিন্ন দেশের মন্ত্রী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সমবেত হবেন।
গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর এ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে।
সচিবের বিদেশ সফর নিয়ে গণপূর্ত মন্ত্রণালয় থেকে আলাদা তিনটি আদেশ জারি হয়। একটিতে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার প্রসঙ্গে। সেখানে ওয়াছি উদ্দিনের বিদেশে যাতায়াতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার ও প্রাপ্য আনুষঙ্গিক সুবিধা দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালককে নির্দেশ দেওয়া হয়।
আরেক আদেশে বলা হয়, সচিবের বিদেশ সফরকালে সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান। আরেক আদেশে বলা হয়, সচিবকে বিমানবন্দরে বিদায় ও অভ্যর্থনা জানাবেন এ মন্ত্রণালয়ে কর্মরত যুগ্ম সচিব আ ন ম নাজিম উদ্দিন।
সচিব ওয়াছি উদ্দিনের স্বাভাবিক অবসরে যাওয়ার কথা ছিল গত বছর মার্চে। কিন্তু গত বছর ৯ মার্চ তাকে এক বছরের জন্য গণপূর্ত সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আর বাড়ানো হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবীরুল ইসলামকে মঙ্গলবার গণপূর্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেই হিসাবে ৯ মার্চ শনিবার হবে সচিব ওয়াছি উদ্দিনের শেষ কর্মদিবস।
অবসরে যাওয়ার তিন দিন আগে সরকারি সফর বিষয়ে বক্তব্যের জন্য গণমাধ্যমের পক্ষ থেকে সচিব ওয়াছি উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, এখানে অনিয়ম হয়েছে। অবসরে যাওয়ার তিন দিন আগে সচিবকে বিদেশ সফরের অনুমতি দেওয়া ঠিক হয়নি।
এ সম্মেলনে যোগ দিয়ে তার কোনো উপকারে আসবে না। দেশেরও উপকারে আসবে না। চাকরির মেয়াদ শেষ হওয়ার পর তিনি কীভাবে সরকারি কাজে দেশের বাইরে থাকেন?
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন