নবীন নিউজ ডেস্ক ২৬ সেপ্টেম্বার ২০২৪ ১০:১৮ এ.এম
সংগৃহীত ছবি
গণ–অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে তার দলের অনেক নেতা গোপনে দেশ ছেড়েছেন। এরপর আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়।
এরপর দীর্ঘ একমাস পর চলতি মাসের শুরুর দিকে ভারতের নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহে নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে পরিবারসহ দেখা যায়।
ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শেষ করে ঘুরতে গিয়ে বাংলাদেশের মনিরুল হক দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহে তাকে দেখতে পান। মনিরুল হক জানান, শেখ হাসিনার জন্য নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহে দোয়া করান শামীম ওসমান। সে সময় তার পরিবারের কয়েকজন সদস্যও ছিলেন।
ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক সিকিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়ে বাংলাদেশে ফেরার আগে ভারতের বিভিন্ন জায়গা ঘোরেন। তিনি সেপ্টেম্বরের শুরুর দিকে একদিন সন্ধ্যায় নিজাম উদ্দিনের দরগাহে বসেছিলেন। এ সময় হঠাৎ ‘বাংলাদেশ’ শব্দ শুনে তাকালে দেখেন এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দোয়া করছেন। তখন সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা চালু করে ভিডিও করা শুরু করেন তিনি। মনিরুল সেই ভিডিও গণমাধ্যমকে দিয়েছেন এবং ওই সময়কার বর্ণনা দিয়েছেন।
ভিডিওর উর্দু ভাষার সেই দোয়া বাংলা করলে হয়, ‘শামীম ওসমান সাহেবকে সালাম পৌঁছানোর সামর্থ্য দাও। শেখ হাসিনা সাহেবাকে শানদার সাফল্য দান করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভাগ্য দান করো।’
মনিরুল হক জানান, তিনি সেখানে শামীম ওসমানকে দেখে অবাক হন। ওই সময় শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সম্ভবত আরও তিনজন সদস্য ছিলেন। পরে তিনি শামীম ওসমানকে অনুসরণ করতে থাকেন। দরগাহের এক পাশে থাকা খাবার জায়গায় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের তবারক বিতরণ করতে দেখেন তিনি। এমনকি যিনি দোয়া পড়ছিলেন, তাকে টাকাও দিতে দেখেন।
মনিরুলের দাবি, শামীম ওসমানের সঙ্গে তার একবার চোখাচোখি হয়। তবে কোনো বাক্যবিনিময় হয়নি। শামীম ওসমানকে দেখে হতাশ মনে হয়েছিল বলেও জানান বাংলাদেশি এই শিক্ষার্থী।
গত ১৯ জুলাই বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর শামীম ওসমান ও তার সহযোগীদের গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে শামীম ওসমানের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন