নবীন নিউজ, ডেস্ক ২১ সেপ্টেম্বার ২০২৪ ০৪:০২ পি.এম
বুড়িগঙ্গা নদীতে মালবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে।
ঢাকার বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জের খোলামোড়া ঘাটে নৌকাডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নদী পারাপারের সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় নৌকার মাঝিসহ মোট নয় জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও লাকি (৩৫), মোহনা (১৭) ও আরিফা (১৫) নামে তিনজন এখনও নিখোঁজ রয়েছেন।
দুর্ঘটনায় উদ্ধার হওয়া আরিফ জানান, তার ছেলে সোহান বাল্কহেডের উপর লাফ দেয়। পরে বাল্কহেডের লোকজন তাকে বসিলা ব্রিজের কাছে নিয়ে লাইফ জ্যাকেট পরিয়ে নদীতে ফেলে বাল্কহেড নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা সোহানকে নদীতে দেখতে পেয়ে উদ্ধার করেন।
নদী পার হওয়া যাত্রীরা অভিযোগ করেন, নৌকা ডুবে যাওয়ার পর মাঝিদের কাছে যাত্রীদের উদ্ধারে সহযোগিতা চাইলে তারা টাকা দাবি করেন। এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে দেরিতে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসকে মুঠোফোনে কল দিলে তাদের পক্ষ থেকে জানানো হয় স্রোতের কারণে ডুবুরি দল রাতে আসতে পারবে না।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীতে বালুবাহী বাল্কহেডের চলাচল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকলেও ২৪ ঘণ্টাই চলছে। বিশেষত রাতে বাল্কহেডের চলাচল দ্বিগুণ বেড়ে যায়। যা প্রতিদিন এ ঘাট দিয়ে পার হওয়া লক্ষাধিক মানুষের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এছাড়াও মাঝিদের নিয়ম অনুযায়ী ৬ জন যাত্রী নেওয়ার কথা থাকলেও রাতে তারা ৮ থেকে ১০ জন যাত্রী একসাথে নৌকায় পারাপার করছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিষয়টি নিশ্চিত করেছেন বসিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন