সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিন দুপুর পর্যন্ত নির্বিঘ্নে ভোট দিয়েছেন আইনজীবীরা। সকাল ১০টার পর ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। নির্বাচন পরিচালনা উপ কমিটির কাছে এক সম্পাদক প্রার্থীর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বহিরাগত জড়ো করার অভিযোগ দেওয়া হয়েছে।
বুধবার (৬ মার্চ) সকালে উৎসাহ-উদ্দীপনার মধ্যে ভোট শুরু হয়। মধ্যাহ্ন বিরতির আগেই ড. কামাল হোসেন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ জ্যেষ্ঠ আইনজীবীদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়।
তবে ভোট শুরু হওয়ার আগে থেকে আইনজীবী সমিতি প্রাঙ্গণে সাদা শার্ট পরা ব্যক্তিদের জড়ো হতে দেখা যায়। জড়ো হওয়া ব্যক্তিদের প্রায় প্রত্যেকের শার্টে সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীর নির্বাচনী ব্যাজ ছিল।
পরে ভোটারদের উত্ত্যক্ত করার অভিযোগ এনে তাদের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে দিতে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের কাছে আবেদন করেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হক। আবেদনে তিনি লিখেছেন, একজন সম্পাদক পদপ্রার্থীর পক্ষে বেশ কিছু লোক যারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য কিংবা ভোটার নয় তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিশেষ অঙ্গ-ভঙ্গির মাধ্যমে মহড়া দিচ্ছে এবং ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটারদের উত্ত্যক্ত করার চেষ্টা করছে, যা সুষ্ঠু নির্বাচনে অন্তরায়। অতএব, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অত্র সমিতির সদস্য কিংবা ভোটর ব্যতীত অবাঞ্ছিত/বহিরাগত ব্যক্তিদের দ্রুত অপসারণ করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আপনার দ্রুত পদক্ষেপ কামনা করছি।
নবীন নিউজ/ফা
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন