নবীন নিউজ ডেস্ক ১৫ সেপ্টেম্বার ২০২৪ ১০:৪২ এ.এম
সংগৃহীত ছবি
পাঠ্যপুস্তকে দলীয় উক্তি এবং শেখ হাসিনার নাম যুক্ত করতে মন্ত্রণালয়ের লোগোতে আনা হয়েছিল পরিবর্তন। ইতিহাসের বইয়ে উপেক্ষিত ছিলেন মুক্তিযুদ্ধে ভূমিকা পালনকারী অনেকে। একে বিকৃতি আখ্যা দিয়ে পাঠ্যপুস্তকে নির্মোহ ইতিহাস তুলে ধরার আহ্বান ইতিহাসবিদদের। আর সঠিক ইতিহাস তুলে ধরতে বই সংশোধনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিটি পাঠ্যপুস্তকের প্রচ্ছদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোডের লোগো থাকাই ছিল রীতি। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ থেকে বইয়ের ব্যাক কাভারে যুক্ত করা হয় সেই সময়ের সরকারপ্রধানের উক্তি। শেখ হাসিনার নাম যুক্ত করতে গিয়ে বদলে যায় শিক্ষা মন্ত্রণালয়ের লোগো।
বাংলাদেশ সৃষ্টির পেছেনে যাদের ভূমিকা ইতিহাসে স্বীকৃত, তাদের অনেকের নাম মুছে ফেলা হয়, অনেকের জায়গা হয় এক-দুই বাক্যে। উপেক্ষা করা হয়, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানসহ অনেকের অবদান। এসবের ফলে পাঠ্যপুস্তক গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মনে করে সম্মিলিত শিক্ষা আন্দোলন।
সম্মিলিত শিক্ষা আন্দোলনের আহ্বায়ক রাখাল রাহা বলেন,
বিগত সরকার কিছু মানুষকে বড় করতে চেয়েছে। একটা পরিবারকে সারা দেশে চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। এতে ভালো কিছু হয়নি।
সরকার পরিবর্তনের পর শিক্ষা সংস্কারের আওতায় শুরু হয়েছে পাঠ্যপুস্তক-সংশোধন প্রক্রিয়া। এ ইতিহাসবিদ বলছিলেন কেন পাঠ্যপুস্তকে নিমোর্হভাবে ইতিহাসের উপস্থাপনা জরুরি।
বাংলাদেশ ইতিহাস পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম ছিদ্দিকুর রহমান খান বলেন,
কমবেশি সবাই জানে যে, ইতিহাসে কার কী অবদান আছে। তাই যথাযথ জায়গায় তার প্রতিস্থাপন করাটাই আমাদের ন্যূনতম দাবি। কাউকে দেবত্ব দেয়া বা কাউকে খলনায়কে পরিণত করার প্রয়োজন নেই। যার যতটুকু অবদান আছে, সেটুকুই যদি আমরা পাই, সেটিই হবে জন আকাঙ্ক্ষার প্রতিফলন।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, চলমান সংশোধন প্রক্রিয়ায় ইতিহাসে যার যে অবদান তা পক্ষপাতহীনভাবে তুলে ধরা হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম রিয়াজুল হাসান বলেন,
যে বইগুলো পরিমার্জন করা হচ্ছে, সেখানে ইতিহাসে যে যতটুকু অবদান রেখেছেন, তার মূল্যায়নটা সেভাবে প্রতিফলন করবো। এ কাজটা আমরা সচেতনভাবেই করবো, যাতে কাউকে অতি মূল্যায়ন বা কাউকে অবমূল্যায়ন করা না হয়।
পাঠ্যপুস্তককে সবার কাছে গ্রহণযোগ্য করতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড।
নবীন নিউজ /পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন