নবীন নিউজ ডেস্ক ১২ সেপ্টেম্বার ২০২৪ ১১:০১ এ.এম
সংগৃহীত ছবি
স্কুল-কলেজ খোলা থাকলে রাজধানীতে নেমে আসে যানজটের অভিশাপ। ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর অপরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি স্কুলবাস সার্ভিস চালু করতে না পারার ব্যর্থতায় পথেই নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। তাই রাষ্ট্র সংস্কারের এসময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্কুলবাস সার্ভিসের আওতায় এনে দীর্ঘদিনের পুরানো ক্ষত কাটিয়ে ওঠার পরামর্শ পরিবহন বিশেষজ্ঞের।
রাজধানীজুড়ে দেখা যায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের চোখেমুখে দীর্ঘ অপেক্ষার ছাপ। শরীরজুড়ে রাজ্যের ক্লান্তি। দিনের শুরুতেই যেন দিনশেষের অনুভূতি দেখা গেছে তাদের মধ্যে। দুই থেকে আড়াই ঘণ্টা আগে ঘর থেকে বেরিয়েও মিলছে না গন্তব্যের দেখা। বলা যায় রাজধানীর স্কুলগামী শিক্ষার্থীদের নিত্যদিনের তিক্ত অভিজ্ঞতার কথা।
একেবারেই যে কোনো উদ্যোগ নেয়া হয়নি তা কিন্তু নয়। লোকদেখানো স্কুলবাস সার্ভিসের সবশেষ দৃষ্টান্ত রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে দেখা গেছে। কয়েক হাজার শিক্ষার্থীর জন্য ওই স্কুলটিতে চলতি বছরের ৩ জুলাই অনেকটা ঢাক-ঢোল পিটিয়ে চালু করা হয় তিনটি মাত্র বাস। প্রয়োজনের তুলনায় অপ্রতুল সার্ভিসটি চালুর সকল ক্রেডিট ঢাকা উত্তর সিটি করপোরেশন নিলেও শর্ত মোতাবেক সংস্থাটি দেয়নি কোনো অর্থ। বরং ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল পলাতক থাকায় এখন অনেকটাই অনিশ্চিত স্কুলবাস প্রজেক্টটি।
পরিসংখ্যান বলছে, ঢাকার রাস্তায় প্রতিদিন তৈরি হয় দুই থেকে আড়াই কোটির মতো ট্রিপ। যার মধ্যে প্রায় ৪০ লাখ ট্রিপ স্কুলগামী শিক্ষার্থীদের গাড়ির। ২০০৯ সালে স্কুলবাস চালুর উদ্যোগ নেয়া হয়। সেই প্রজেক্টটিও মুখ থুবড়ে পড়ে কিছুদিনের মধ্যেই। পরে ২০১০ সালে বিআরটিসি দুটি রুটে স্কুলবাস সার্ভিস চালু করলেও তা বর্তমানে বন্ধ। আর তাই, শুধু স্কুলবাস সার্ভিস চালু করাতে সমস্যার সমাধান দেখছেন না বিশেষজ্ঞ।
পরিবহন বিশেষজ্ঞ ড. হাদিউজ্জামান বলেন, ক্যাচমেন্ট এরিয়াভিত্তিক যদি স্কুল প্রতিষ্ঠা করা যায়, যেমন ৪ থেকে সাড়ে ৪ স্কয়ার কিলোমিটারের মধ্যে যারা থাকবে, তারাই শুধু ওই স্কুলে পড়ার সুযোগ পায়। তাহলে এখানে উইন উইন পরিবেশ তৈরি হবে। সহজেই বাসে করে স্কুলে শিক্ষার্থীদের আনা যাবে। পাশাপাশি ঢাকার যে স্কুলগুলো আছে, প্রত্যেকটা স্কুলের মান পরিবর্তনের বিষয়টা সেটারও কিন্তু একটা সুযোগ তৈরি হবে।
তাই রাষ্ট্র সংস্কারের এসময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্কুলবাস সার্ভিসের আওতায় এনে দীর্ঘদিনের পুরানো ক্ষত কাটিয়ে ওঠার পরামর্শ দিলেন তিনি।
যে উদ্যোগই নেয়া হোক তা যদি হয় লোকদেখানো, তবে সমস্যার সমাধাণ হবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন