সোমবার ০১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

জাতিসংঘে ‘চমক’ দেখাতে যাচ্ছেন ড. ইউনূস

নবীন নিউজ ডেস্ক ১১ সেপ্টেম্বার ২০২৪ ১২:২৯ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন। সেখানে বাংলাদেশের জনগণের নতুন স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথাও তুলে ধরবেন।

তবে জাতিসংঘ অধিবেশন ঘিরে বেশ কিছু নতুন চমক দেখাতে পারেন প্রধান উপদেষ্টা।
আগামী ২৪-৩০ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম অধিবেশন চলবে। বরাবরের মতো বিশ্বনেতারা জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন। বাংলাদেশের সরকারের প্রধান হিসেবে ড. ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেবেন।  

মোদী-শেহবাজের সঙ্গে সম্ভাব্য বৈঠক

জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক হতে পারে। ড. ইউনূস অবশ্য জানিয়েছেন, তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চান।  

এদিকে পাকিস্তানের পক্ষ থেকে আগ্রহ জানানো হয়েছে, অধিবেশনের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে যেন ড. ইউনূসের একান্ত একটি বৈঠক হয়।  

দক্ষিণ এশিয়ার প্রভাবশালী ও প্রতিদ্বন্দ্বী দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে চমক দিতে পারেন ড. ইউনূস। দেশ দুটির সঙ্গে বৈঠক নিয়ে আলোচনা চলছে, তবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি।

সফরসঙ্গীর সংখ্যা

জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার  সফরসঙ্গীর সংখ্যা নিয়েও চমক থাকছে। এর আগে শেখ হাসিনার সরকারের সময় কোনো কোনো বছরে জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে সফরসঙ্গী দুই শতাধিকও হতে দেখা গেছে।

২০১৫ সালে ২২৭ জনের প্রতিনিধিদল নিয়ে শেখ হাসিনা ৭০ তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছিলেন। ২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনে সফরসঙ্গী ছিল ১৭৮ জন, আর ২০১৩ সালে এ সংখ্যা ছিল ১৩৪ জন।  

এসব নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা ছিল। তবে এবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সফরসঙ্গী হচ্ছেন মাত্র ৭ জন। আর বাংলাদেশ থেকে মোট সঙ্গী হতে পারেন মাত্র ১৫ থেকে ২০ জন।

সার্ক নেতাদের সঙ্গে বৈঠক 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্ককে পুনরুজ্জীবিত করতে আগ্রহী। সে কারণে সার্ক নেতাদের সঙ্গে একটি বৈঠক ও ফটো সেশন করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।  

দীর্ঘদিন ধরে সার্কের কোনো সামিট হয় না। সে কারণে জাতিসংঘ অধিবেশনেই সার্ক নেতাদের সঙ্গে বৈঠকের সুযোগ কাজে লাগাতে আগ্রহী প্রধান উপদেষ্টা। আর এটি সম্ভব হলে নতুন চমক তৈরি হবে।

বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক 

নোবেল বিজয়ী ড. ইউনূস সারা বিশ্বের মানুষের কাছেই পরিচিত। আর এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার পরিচয়ে নতুন মাত্রা যুক্ত হয়েছে। সে কারণেই জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।  

এ নিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ অব্যাহত রেখেছে। কোন কোন নেতার সঙ্গে বৈঠক হবে, তা এখনো চূড়ান্ত না হলেও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডিসহ একাধিক বিশ্বনেতার সঙ্গে ড. ইউনূসের  বৈঠক হতে পারে।

অধিবেশন নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন। তবে বাংলাদেশ থেকে খুব ছোট প্রতিনিধিদল যাবে।  

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন