নবীন নিউজ, ডেস্ক ০৭ সেপ্টেম্বার ২০২৪ ১০:১৫ এ.এম
চাঁদপুরের কচুয়ায় নিজ ঘর থেকে আহসান উল্লাহ (৩৫) নামে এক যুবলীগ নেতার স্কচটেপ প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিতারা ইউনিয়নের চাংপুর গ্রামের মজিদ মুক্তার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আহসান উল্লাহ ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, আহসানের বসতঘরের দরজার নিচে রক্ত দেখে প্রতিবেশীরা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহসানের মাথা ও মুখ বাঁধা এবং শরীরে স্কচটেপ পেঁচানো অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় ভাই হুমায়ুন বলেন, আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যে বা যারা এটা করেছে আমি তাদের দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি করছি।
স্থানীয় মাসুদ ভূঁইয়া বলেন, স্ত্রীর সঙ্গে তালাকের পর থেকে আহসান একাই থাকত। গত ২ সেপ্টেম্বর সর্বশেষ তার সঙ্গে ফোনে কথা হয়েছিল। তার ঘর থেকে পচা গন্ধ ও দরজার নিচে রক্ত দেখে প্রতিবেশীরা থানায় খবর দেয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন