মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ভ্যানে লাশের স্তূপ, জড়িত পুলিশ কর্মকর্তাদের পরিচয় মিলেছে

নবীন নিউজ ডেস্ক ০২ সেপ্টেম্বার ২০২৪ ১০:৫৬ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ভিডিও তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার ও ডিবির কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে

ঢাকার আশুলিয়ার বাইপাইলে আশুলিয়া থানার সংলগ্ন এলাকায় ভ্যানের ওপর লাশের স্তূপ করে রাখার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের শনাক্ত করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) আশুলিয়া থানা পরিদর্শন শেষে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমদ মুঈদ।

তিনি বলেন, “পরবর্তী পদক্ষেপের জন্য আমরা নাম প্রকাশ করছি না। খুব শিগগিরই তা আপনাদের জানানো হবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার ও ডিবির কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

এই কর্মকর্তা বলেন, “পুলিশ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে। তদন্ত কমিটি নিরলসভাবে কাজ করছে।” তবে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলে জানান এই কর্মকর্তা।

জড়িত পুলিশের বিরুদ্ধে মামলা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ~অপরাধী যেই হোক না কেন, তার নামে মামলা হবে। পুলিশ আইনের ঊর্ধ্বে নয়। শুধু শিক্ষার্থীদেরই নয়, অনেক পুলিশ সদস্যকেও পুড়িয়ে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যা মামলাও হবে।”

তিনি বলেন, “মানবতাবিরোধী অপরাধ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবিলায় প্রধান উপদেষ্টার সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।”

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, দুই পুলিশ সদস্য একটি মৃতদেহের হাত-পা ধরে আগে থেকেই লাশ ভর্তি একটি ভ্যানের ওপর ছুড়ে মারছে। পরে এএফপির বাংলাদেশ অফিসের ফ্যাক্টচেকার কদরুদ্দিন শিশির এটিকে আশুলিয়া থানার কাছে একটি জায়গায় চিহ্নিত করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শোরগোল সৃষ্টি করে, যেখানে জড়িত কয়েকজন কর্মকর্তাকেও আশুলিয়া থানায় কর্মরত বলে চিহ্নিত করা হয়।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন