নবীন নিউজ ডেস্ক ২৭ আগষ্ট ২০২৪ ০৬:২৭ পি.এম
ছবি- সংগৃহীত।
ক্ষমতার পালাবদলে পুলিশ বাহিনীতে ব্যাপক রদবদল ও পদন্নোতির মধ্যে আওয়ামী লীগ সরকারের সময়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো চারজন পুলিশ সুপার ও একজন ডিআইজিকে চাকরিতে ফিনিয়ে এনেছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (২৭ আগস্ট) আলাদা পাঁচটি প্রজ্ঞাপন জারি করে তাদের কর্মস্থলে ফেরানোর কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবসরে যাওয়ার সময় থেকে চাকরিতে পুনর্বহাল হওয়া পর্যন্ত সময়ে তারা ‘কর্মরত ছিলেন’ বলে গণ্য করা হবে।
পাঁচজনের মধ্যে রাজশাহী সারদা পুলিশ একাডেমির ডিআইজি মো. আব্দুল্লাহ আল মাহমুদকে ২০২০ সালের ৯ অগাস্ট থেকে, রাজশাহী রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার মো. আলী হোসেন ফকিরকে ২০২২ সালের ১৬ নভেম্বর থেকে, সিআইডির পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিয়াকে ২০২২ সালের ১৮ অক্টোবর থেকে, ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের পুলিশ সুপার জিল্লুর রহমানকে ২০২২ সালের ১৬ নভেম্বর থেকে এবং সিআইডির পুলিশ সুপার নাজমুল করিম খানকে ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি থেকে চাকরিতে পুর্নবহাল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে অবসর প্রদানের তারিখ থেকে পুনর্বহালের আগ পর্যন্ত সময়কে কর্মরত গণ্য করে তাদের বকেয়া বেতন-ভাতা, পদোন্নতি এবং চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা বিধি মোতবেক পাবেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন